নতুন বই ‘ভূবন তুমি আমার’—পদ্মাপাড়ের স্মৃতি ও জীবনের অনুভবে কবিতার ভুবন

0 comments

অনলাইন ডেস্ক | অর্থনীতি বার্তা
পৈতৃক সূত্রে পদ্মাপাড়ের সন্তান এক কবির অনুভব, স্মৃতি ও জীবনের নানা বাস্তবতার আলোছায়া নিয়ে প্রকাশিত হয়েছে নতুন কবিতার বই “ভূবন তুমি আমার”। প্রমত্ত পদ্মা নদী ও তার আশপাশের গ্রামীণ রূপ-সৌন্দর্যই লেখকের কবিতার প্রধান অনুপ্রেরণা।

রাজধানীর ব্যস্ত নগরজীবনে বেড়ে ওঠার ফলে সমাজের নানা ঘাত-প্রতিঘাত, বৈষম্য ও বৈপরীত্য লেখকের মননে গভীর ছাপ ফেলেছে। সেই অভিজ্ঞতা থেকেই জন্ম নিয়েছে তাঁর কবিতার ভাষা। লেখকের কবিতায় উঠে এসেছে স্বদেশ, প্রকৃতি, প্রেম ও ভালোবাসা, বিরহ, নাড়ির টান, হৃদয়ের বাত্সল্য এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদের কথন।

লেখকের মতে, লেখার জগৎ তাঁর একান্ত আপন ভুবন, যেখানে মনের গভীর অনুভূতি ও ভাবনার প্রকাশ ঘটে কবিতার ভাষায়। তাঁর একটি কবিতায় বলা হয়েছে—

“কাব্য পড়ে যেমন ভাব, কবি তেমন নয় গো,
গভীর দুঃখ ইত্যাদি সব হাস্যমুখে বয় গো।
কবি যেন আজন্মকাল দুঃখের কাব্য লিখেন সুখে,
কাব্য যেমন—কবি যেন তেমন নাহি হয় গো!”

বাস্তব জীবনে সংগ্রামী পিতা হাজ্বী মকবুল আহমেদ এবং জীবনসঙ্গিনী জীবন নাহার আশা লেখকের সাহিত্যচর্চার বড় অনুপ্রেরণা। বইটি উৎসর্গ করা হয়েছে তাঁর দুই সন্তান আরুশ হাসান আয়ানআরীজ হোসেন নেহান-এর প্রতি।

উল্লেখ্য, বইটির সবগুলো কবিতা আবৃত্তি করে ডিজিটাল ভয়েস নোট তৈরি করেছেন সাদ্দাম হোসেন মল্লিক। ২০২৬ সালের অমর একুশে বইমেলায় সপ্তর্ষী প্রকাশনীর স্টল নম্বর ২৭৮-২৭৯ এ পাওয়া যাচ্ছে বইটি। মেলা থেকে বই ক্রয়কারী পাঠকদের জন্য বইয়ের সঙ্গে ডিজিটাল ভয়েস নোট উপহার হিসেবে দেওয়া হচ্ছে।

You may also like

যোগাযোগ

প্রধান কার্যালয়:
৪৩/সি, মায়াকানন, ঢাকা – ১২১৪

ই-মেইল
editor.arthonitibarta@gmail.com
news.arthonitibarta@gmail.com

ওয়েবসাইট
www.arthonitibarta.com

Edtior's Picks

Latest Articles

Developed BY  Netfie.com