পুলিশের গাড়িতে উঠেই ‘জয় বাংলা’ স্লোগান মহিলা আ.লীগ নেত্রীর

0 comments

অর্থনীতি বার্তা | অনলাইন ডেস্ক

কাজী জাহানারা-কে আটক করে পুলিশের গাড়িতে তোলার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে সৈয়দপুর থানা এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১২ মে) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, একটি সালিশ বৈঠকে অংশ নিতে থানায় যান কাজী জাহানারা। সেখানে উপস্থিত মহিলা দলের কয়েকজন নেত্রীর সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। পরে থানা থেকে বের হওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ গাড়িতে তোলার সময় তিনি ‘জয় বাংলা’ স্লোগান দেন। একই সঙ্গে বলেন, “একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার।” এতে থানায় উপস্থিত লোকজনের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঘটনার পরপরই থানার সামনে তার সমর্থকদের ভিড় জমতে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থান নেয়।

এ বিষয়ে মো. রেজাউল করিম রেজা জানান, নীলফামারীর একটি মামলায় তাকে আটক করা হয়েছে। পরে তাকে নীলফামারী সদর থানা-য় পাঠানো হয়।

You may also like

যোগাযোগ

প্রধান কার্যালয়:
৪৩/সি, মায়াকানন, ঢাকা – ১২১৪

ই-মেইল
editor.arthonitibarta@gmail.com
news.arthonitibarta@gmail.com

ওয়েবসাইট
www.arthonitibarta.com

Edtior's Picks

Latest Articles

Developed BY  Netfie.com