কোনো শিশুকে টিকার বাইরে রাখা হবে না: স্বাস্থ্যমন্ত্রী

0 comments

অর্থনীতি বার্তা | অনলাইন ডেস্ক

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, কোনো শিশু যাতে টিকাদান কর্মসূচির বাইরে না থাকে, সে জন্য তাদের খুঁজে বের করে টিকা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

বুধবার (১৩ মে) সচিবালয়ে Sinovac Foundation-এর ৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও ভ্যাকসিন অনুদান গ্রহণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, “আমাদের যথেষ্ট টিকা মজুদ আছে। সরকার টিকাদান কার্যক্রমে অত্যন্ত সিরিয়াস।”

তিনি জানান, দেশের বিভিন্ন জেলায় প্রায় শতভাগ টিকা কাভারেজ অর্জিত হয়েছে। যেসব এলাকায় এখনো লক্ষ্য পূরণ হয়নি, সেখানে মাইকিং করে এবং বাড়ি বাড়ি গিয়ে শিশুদের টিকা দেওয়া হচ্ছে।

হাম পরিস্থিতি নিয়ে তিনি বলেন, সরকার পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে এবং পর্যাপ্ত টিকা মজুদ রয়েছে। কোনো শিশু যাতে বাদ না পড়ে, সেটিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, টিকা দেওয়ার পর শরীরে অ্যান্টিবডি তৈরি হতে তিন থেকে চার সপ্তাহ সময় লাগে। এই সময়ের মধ্যে প্রয়োজনীয় চিকিৎসা, আইসোলেশন ও আইসিইউ সুবিধাও নিশ্চিত করা হচ্ছে।

টিকা সংকটের কারণ তদন্ত হবে কি না— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “এখন আমরা সংকট মোকাবিলায় মনোযোগ দিচ্ছি। পরে প্রয়োজন হলে তদন্তের বিষয়টি দেখা হবে।”

তিনি জানান, বর্তমানে দেশে হাম মোকাবিলায় টিকাদান কার্যক্রম অব্যাহত রয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে ১০টি ভেন্টিলেটর সহায়তা পাওয়া গেছে এবং সেগুলো দ্রুত বিতরণ করা হবে।

অনুষ্ঠানে চীনা দূতাবাসের কর্মকর্তা ও Sinovac Biotech-এর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

You may also like

যোগাযোগ

প্রধান কার্যালয়:
৪৩/সি, মায়াকানন, ঢাকা – ১২১৪

ই-মেইল
editor.arthonitibarta@gmail.com
news.arthonitibarta@gmail.com

ওয়েবসাইট
www.arthonitibarta.com

Edtior's Picks

Latest Articles

Developed BY  Netfie.com