দীর্ঘদিন ধরে কাজ করেও সুপারস্টার শব্দটি শুনতে পাইনি : শাকিল খান

0 comments

অর্থনীতি বার্তা | বিনোদন ডেস্ক

ঢালিউডে প্রায় একই সময়ে অভিষেক ঘটে সালমান শাহশাকিল খানের। সে কারণেই খুব কাছ থেকে সালমান শাহর উত্থান ও সংগ্রাম দেখেছেন শাকিল খান। যদিও বর্তমানে তিনি অভিনয়ে নিয়মিত নন, তবুও মাঝেমধ্যে চলচ্চিত্রের বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থাকেন এই নায়ক।

শনিবার সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত ‘বিসিআরএ অ্যাওয়ার্ড–২০২৫’-এ বিশেষ সম্মাননা গ্রহণ করেন একসময়ের জনপ্রিয় এই চিত্রনায়ক।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শাকিল খান বলেন,

“আমরা চলচ্চিত্রের মানুষ যারা ছিলাম, তারাই সালমান শাহকে শেষ করে দেওয়ার জন্য দায়ী। তাকে শেষ করে দেওয়ার পেছনে সিনেমার মানুষরাই দায়ী। একজন মানুষকে যদি সারাক্ষণ মানসিকভাবে চাপে রাখা হয়, তিনি ফ্রাস্ট্রেশনে পড়ে যান। সিনেমার মানুষরাই তাকে সেই ফ্রাস্ট্রেশনে ফেলেছিল। আমি নিজে দেখেছি, বিভিন্ন সমিতি ও পরিচালক তাকে বয়কট করেছিলেন। শেষ পর্যন্ত আইনই বলবে তার সঙ্গে আসলে কী ঘটেছিল।”

এরপর নিজের প্রসঙ্গে শাকিল খান বলেন,

“সিনেমার কারণেই আজও দর্শক আমাকে চেনেন। আমি সিনেমাকে ভালোবাসি এবং আবারও কাজ করতে চাই। তবে সেটা হতে হবে সুস্থ ধারার সিনেমা। এখন ভালো কাজ হচ্ছে, কিন্তু একই প্রযোজকেরা খুব বেশি সিনেমা করছেন না।”

নব্বইয়ের দশকে একের পর এক ব্যবসাসফল সিনেমা উপহার দিলেও কখনোই ‘সুপারস্টার’ খেতাব পাননি শাকিল খান। এই প্রসঙ্গে তিনি বলেন,

“এখন একটা সিনেমা ব্যবসা করলেই সুপারডুপার হিট হয়ে যায়, আর একজনকে বলা হয় সুপারস্টার। কিন্তু আমরা দীর্ঘদিন ধরে কাজ করেও সেই ‘সুপারস্টার’ শব্দটা শুনিনি। অথচ ১৯৯৬ সালে এই মন তোমাকে দিলাম সিনেমাটি ১১টি ছবির সঙ্গে মুক্তি পেয়ে দারুণ ব্যবসা করেছিল। দর্শকের ভালোবাসা পেয়েছি, কিন্তু তখনও কেউ বলেনি আমি সুপারস্টার। এখন দুটি সিনেমা করলেই নামের আগে যোগ হয় ‘সুপারস্টার’। এটা আপনারাই বানাচ্ছেন।”

You may also like

যোগাযোগ

প্রধান কার্যালয়:
৪৩/সি, মায়াকানন, ঢাকা – ১২১৪

ই-মেইল
editor.arthonitibarta@gmail.com
news.arthonitibarta@gmail.com

ওয়েবসাইট
www.arthonitibarta.com

Edtior's Picks

Latest Articles

Developed BY  Netfie.com