ঈদের তৃতীয় দিনে টিভি পর্দায় তারকাদের মেলা, কোন চ্যানেলে কখন কোন নাটক?

মোশাররফ করিম, মুশফিক ফারহান, জোভান, তটিনী, তাসনুভা তিশাসহ জনপ্রিয় তারকাদের নতুন নাটক ও টেলিফিল্মে জমে উঠবে ঈদের তৃতীয় দিনের ছোট পর্দা।

0 comments

অর্থনীতি বার্তা | অনলাইন ডেস্ক

ঈদের আনন্দকে আরও রঙিন করে তুলতে দেশের টেলিভিশন চ্যানেলগুলো নিয়ে এসেছে বিশেষ আয়োজন। নাটক, টেলিফিল্ম, ধারাবাহিক, সংগীতানুষ্ঠান ও বিনোদনমূলক নানা অনুষ্ঠানে সাজানো হয়েছে ঈদের তৃতীয় দিনের অনুষ্ঠানমালা। দর্শকদের জন্য থাকছে জনপ্রিয় তারকাদের অভিনয়ে নতুন নতুন নাটক ও টেলিফিল্ম।

এটিএন বাংলা

ঈদের তৃতীয় দিনে এটিএন বাংলার পর্দায় বিকেল ৫টা ৫০ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘সৌরভের কাছে পরাজিত’। এতে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও আইশা খান। সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে দেখা যাবে ধারাবাহিক নাটক ‘টিকটক স্টার-৩’। রাত ৮টা ৫০ মিনিটে প্রচারিত হবে মেহের আফরোজ শাওনের পরিচালনায় জনপ্রিয় নাটক ‘মামাতো বোন যখন বউ-২’, যেখানে অভিনয় করেছেন মোশাররফ করিম ও হিমি। রাত ১১টায় থাকছে টেলিফিল্ম ‘জীবন সাথী’

বাংলাভিশন

বাংলাভিশনে দুপুর ২টা ১০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘ডাবল ট্রাবল’। বিকেল ৪টা ২০ মিনিটে থাকছে ‘ক্যাফে ডিজায়ার’। সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ নাটক ‘হঠাৎ তুমি’, অভিনয়ে মুশফিক আর ফারহান ও কেয়া পায়েল। রাত ৮টা ৪০ মিনিটে দর্শকরা দেখতে পারবেন বহুল আলোচিত ধারাবাহিক ‘কাজের মেয়ে অরিন’। এছাড়া রাত ৯টা ২৫ মিনিটে থাকবে ‘ছাত্রী যখন বউ’ এবং রাত ১১টা ১৫ মিনিটে ‘আহা একি মায়া’

চ্যানেল আই

চ্যানেল আইয়ের ঈদ আয়োজন শুরু হবে দুপুর ২টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘তোমার আমার প্রেম’ দিয়ে। বিকেল ৪টা ৩০ মিনিটে প্রচার হবে ‘দ্য অভিযান’। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে থাকবে ‘কিশোরগঞ্জের কিশোরদল’ ধারাবাহিক নাটক। সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে মোশাররফ করিম ও হিমি অভিনীত নাটক ‘চমকের শহর’ এবং রাত ৯টা ৩৫ মিনিটে প্রচারিত হবে ‘লাভ গেম’

বৈশাখী টেলিভিশন

বেলা ১১টায় সংগীতানুষ্ঠান ‘গানে গানে ঈদ আনন্দ’ দিয়ে শুরু হবে বৈশাখীর বিশেষ আয়োজন। বিকেল থেকে ধারাবাহিকভাবে প্রচার হবে ‘অবশেষে জিরো’, ‘ঝগড়াটে পরিবার’, ‘কফিলের মেয়ে’‘মোগো বাড়ি বরিশাল’। রাত ৮টা ১০ মিনিটে থাকবে বিশেষ নাটক ‘ভালোবেসে কাছে আসা’। এছাড়া রাত ৯টা ২০ মিনিটে ‘ভাত হাসান’, রাত ১০টায় ‘সাক্ষী মফিজ’, রাত ১০টা ৩০ মিনিটে ‘দিল মোহাব্বত’ এবং রাত ১১টা ৪০ মিনিটে মেগা নাটক ‘মায়া’ প্রচারিত হবে।

You may also like

যোগাযোগ

প্রধান কার্যালয়:
৪৩/সি, মায়াকানন, ঢাকা – ১২১৪

ই-মেইল
editor.arthonitibarta@gmail.com
news.arthonitibarta@gmail.com

ওয়েবসাইট
www.arthonitibarta.com

Edtior's Picks

Latest Articles

Developed BY  Netfie.com