মুচলেকা দিয়ে দেশ ছাড়িনি, সময় হলে দেশে ফিরব: ছাত্রলীগ সভাপতি

0 comments

নিউজ ডেস্ক | অর্থনীতি বার্তা

বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, তিনি মুচলেকা দিয়ে দেশ ছাড়েননি এবং সময় হলে দেশে ফিরে আবারও রাজনীতিতে সক্রিয় হবেন।

শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি লেখেন, “মুচলেকা দিয়ে দেশ ত্যাগ করিনি, রাজনীতি ছেড়ে দেব বলে ‘সেফ এক্সিট’ নিইনি। বাধ্য হয়েই নির্বাসিত জীবন অতিবাহিত করছি। এবং এটা আমাদের রাজনৈতিক জীবনেরই অংশ।”

তিনি আরও বলেন, “কথাগুলো যার উদ্দেশ্যে বলা, তিনি সুদীর্ঘ সতের বছরেও দেশে ফেরেননি। এমনকি এখনো নয়।” রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তার এই মন্তব্য বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে করা হয়েছে।

রাজনীতিকে তিনি জীবনের সচেতন সিদ্ধান্ত উল্লেখ করে বলেন, “তোমাদের অনেকের মত রাজনীতি আমাদের জীবনের ‘এক্সিডেন্টাল রিয়েলিটি’ নয়, ‘আনফেয়ার এডভান্টেজ’ নয়, লাভজনক ‘স্টার্টআপ’ও নয়।”

ছাত্রলীগের কর্মীদের সংগঠনের মূল শক্তি হিসেবে বর্ণনা করে তিনি লিখেছেন, “আমাদের সংগঠনের কর্মীরাই আমাদের ক্যাপ্টেন। ইতিহাস অর্পিত দায়িত্ব যখন আসে, তারা ইতিহাসের নির্ধারক হয়েই দায়িত্ব পালন করে। এবারও করবে।”

বর্তমান সরকারের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে সাদ্দাম হোসেন বলেন, “তোমাদের অবৈধ ক্ষমতার মসনদ ভেঙে দিয়েই আইনের শাসন, ন্যায়বিচার, মানবাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠা করবে (ছাত্রলীগ)।”

পোস্টের শেষে তিনি বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার, মুক্তিযুদ্ধের চেতনা রক্ষা এবং ফ্যাসিবাদের পতন ঘটানোর লড়াইয়ে বিজয়ের অঙ্গীকার ব্যক্ত করেন।

সাদ্দাম হোসেনের এই পোস্ট প্রকাশের পর রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

You may also like

যোগাযোগ

প্রধান কার্যালয়:
৪৩/সি, মায়াকানন, ঢাকা – ১২১৪

ই-মেইল
editor.arthonitibarta@gmail.com
news.arthonitibarta@gmail.com

ওয়েবসাইট
www.arthonitibarta.com

Edtior's Picks

Latest Articles

Developed BY  Netfie.com