বাংলাদেশকে অশান্ত করতে ভারত নতুন পদক্ষেপ নিয়েছে: অলি আহমদ

0 comments

অর্থনীতি বার্তা | অনলাইন ডেস্ক

বাংলাদেশকে অশান্ত করতে ভারত নতুন পদক্ষেপ নিয়েছে বলে অভিযোগ করেছেন অলি আহমদ

শনিবার (১৬ মে) বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা ময়দানে ১১ দলীয় ঐক্য আয়োজিত সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

অলি আহমদ বলেন, “বাংলাদেশকে অশান্ত করার ব্যাপারে ভারত এখন নতুন পদক্ষেপ নিয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর সময় আবদুল কাদের সিদ্দিকীসহ আওয়ামী লীগের অসংখ্য নেতা-কর্মী ভারতে আশ্রয় নিয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে ময়মনসিংহ পর্যন্ত সীমান্ত অস্থিতিশীল করেছিল।”

তিনি বলেন, “তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী খুব ভালো ও ভদ্রলোক ছিলেন। তিনি নিজেই সমস্যার সমাধান করেছিলেন। কিন্তু এখন ভালো লোক ভারতের ক্ষমতায় নেই।”

গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব ও পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবিতে আয়োজিত সমাবেশে এলডিপি চেয়ারম্যান আরও বলেন, “বিদেশি দালালদের কারণে আমরা গত ১৯ বছর অনেক কষ্ট পেয়েছি। এদের চিহ্নিত করতে হবে।”

তিনি ভারতের রাজনীতি প্রসঙ্গ টেনে বলেন, “শুভেন্দুর কোনো অনুসারী এখানে আছে কি না, তা দেখতে হবে। তিনি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ও দেশ দখলের হুমকি দিচ্ছেন।”

অলি আহমদ বলেন, “আমরা চাই শান্তিপূর্ণ সহাবস্থান। আমরা ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করি না, কিন্তু তারা প্রতিনিয়ত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে।”

দেশের অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, দেশে বিদেশি বিনিয়োগ কমে গেছে, বড় বড় প্রতিষ্ঠান কার্যক্রম গুটিয়ে নিচ্ছে এবং জনগণ দুঃসহ জীবনযাপন করছে।

তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রীকে বুঝতে হবে কীভাবে বেকার সমস্যার সমাধান করবেন এবং প্রতিবেশী ভারতকে সামাল দেবেন। দলের ভেতরে চাঁদাবাজির কারণেও দ্রব্যমূল্য বাড়ছে। এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।”

সংবিধান ও প্রশাসনের বিভিন্ন ত্রুটি সংশোধনের আহ্বান জানিয়ে তিনি বলেন, “গত ৫০ বছরে যেসব ভুলভ্রান্তি আমরা দেখেছি, সেগুলো সংশোধনের উদ্যোগ নিতে হবে।”

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. শফিকুর রহমান। এছাড়া ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারাও বক্তব্য দেন।

You may also like

পরিচালনা পরিষদ :

ব্যবস্থাপনা পরিচালক : মোঃ আরফাত ছিদ্দিকী

বাণিজ্যিক সম্পাদক: রিফাত মাহবুব সাকিব

📧 অফিসিয়াল ইমেইল : editor.arthonitibarta@gmail.com 🏢 অস্থায়ী কার্যালয়:  ৪৩/সি, মায়াকানন, ঢাকা – ১২১৪

Edtior's Picks

Latest Articles

Developed BY  Netfie.com