251
অর্থনীতি বার্তা | অনলাইন ডেস্ক
স্ত্রী রিয়া মনির দায়ের করা মামলার ওয়ারেন্টে কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলমকে গ্রেপ্তার করেছে হাতিরঝিল থানা পুলিশ। শনিবার (১৫ নভেম্বর) দুপুরে রামপুরা মহানগর প্রজেক্ট এলাকা থেকে তাকে আটক করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান অর্থনীতি বার্তাকে জানান, আদালতের আদেশ অনুযায়ী হিরো আলমকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে আদালতে নেওয়া হয়েছে।
