বাড়ছে না সরকারি এলপিজির দাম

0 comments

অর্থনীতি বার্তা | অনলাইন ডেস্ক

সরকারি এলপিজির দাম বাড়ানোর প্রস্তাব আমলে নেয়নি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। রাষ্ট্রীয় কোম্পানি এলপি গ্যাস লিমিটেড সাড়ে ১২ কেজির সিলিন্ডারের দাম ৮২৫ টাকা থেকে ৯২৫ টাকা করার আবেদন করলেও তা গ্রহণ করেনি কমিশন।

বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, “প্রস্তাব দেওয়া হলেও এখন পর্যন্ত আমরা তা বিবেচনায় নেইনি।”

এলপি গ্যাস লিমিটেড আবেদনপত্রে ক্রসফিলিং বন্ধ, স্থানীয় পরিবহন ও অপারেশন খরচ বৃদ্ধির যুক্তি দেখায়। তারা জানিয়েছে, বেসরকারি কোম্পানির এক সিলিন্ডার গ্যাসের দাম বর্তমানে ১,৩২৩ টাকা হওয়ায় সরকারি গ্যাসের দাম সমন্বয় জরুরি।

উল্লেখ্য, চলতি বছরের ৪ মে বিইআরসি গণশুনানি ছাড়াই সরকারি এলপিজির দাম ৬৯০ টাকা থেকে বাড়িয়ে ৮২৫ টাকায় নির্ধারণ করেছিল, যা নিয়ে ক্যাব তীব্র সমালোচনা করে। ক্যাবের জ্বালানি উপদেষ্টা ড. এম শামসুল আলম বলেছেন, গণশুনানি ছাড়া আবারও দাম বাড়ানোর চেষ্টা হলে তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য হবে।

You may also like

যোগাযোগ

প্রধান কার্যালয়:
৪৩/সি, মায়াকানন, ঢাকা – ১২১৪

ই-মেইল
editor.arthonitibarta@gmail.com
news.arthonitibarta@gmail.com

ওয়েবসাইট
www.arthonitibarta.com

Edtior's Picks

Latest Articles

Developed BY  Netfie.com