শতবর্ষী প্যাডেল স্টিমার পি এস মাহসুদের উদ্বোধন

0 comments

অর্থনীতি বার্তা | অনলাইন ডেস্ক

শতবর্ষী ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে পুনরায় চালু হলো ঐতিহাসিক প্যাডেল স্টিমার পি এস মাহসুদ। শনিবার (১৫ নভেম্বর) সকালে ঢাকা–বরিশাল নৌরুটে পর্যটন সার্ভিস হিসেবে স্টিমারটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা এম. সাখাওয়াত হোসেন

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, পি এস মাহসুদ শুধু নৌযান নয়, এটি বাংলাদেশের নদীজ ঐতিহ্য ও সংস্কৃতির জীবন্ত প্রতীক। আগামী ২১ নভেম্বর শুক্রবার থেকে স্টিমারটি নিয়মিত পর্যটন সার্ভিস হিসেবে চলাচল শুরু করবে।

বিআইডব্লিউটিসির অধীনে থাকা শতবর্ষী এ স্টিমারটি সংস্কার করা হয়েছে মূল কাঠামো অক্ষুণ্ন রেখে। এতে যুক্ত হয়েছে আধুনিক কেবিন, নিরাপত্তা ব্যবস্থা, ফায়ার সেফটি, লাইফবোট, ডিজিটাল নেভিগেশন এবং কম ধোঁয়া–নির্গমনকারী ইঞ্জিন।

নৌ–উপদেষ্টা জানান, পি এস মাহসুদের পাশাপাশি পি এস অস্ট্রিচ, পি এস লেপচা ও পি এস টার্নসহ আরও কয়েকটি পুরোনো স্টিমার পুনরুদ্ধারের পরিকল্পনা নেওয়া হয়েছে।

নৌপরিবহন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী বলেন, আধুনিক সুবিধাসম্পন্ন এ স্টিমার দেশ–বিদেশের পর্যটক আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। থাকবে ঐতিহ্যবাহী খাবার, বাংলা গানের আয়োজন এবং নদীভ্রমণের বিশেষ অভিজ্ঞতা।

স্টিমারটি প্রতি শুক্রবার ঢাকা থেকে বরিশাল এবং শনিবার বরিশাল থেকে ঢাকা রুটে চলবে। দিনে চলার কারণে যাত্রীরা নদীর দৃশ্য ও প্রকৃতির সৌন্দর্য আরও উপভোগ করতে পারবেন।

You may also like

যোগাযোগ

প্রধান কার্যালয়:
৪৩/সি, মায়াকানন, ঢাকা – ১২১৪

ই-মেইল
editor.arthonitibarta@gmail.com
news.arthonitibarta@gmail.com

ওয়েবসাইট
www.arthonitibarta.com

Edtior's Picks

Latest Articles

Developed BY  Netfie.com