পুকুর-জলাশয় রক্ষা করা জাতীয় দায়িত্ব: পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান

0 comments

অর্থনীতি বার্তা | অনলাইন ডেস্ক

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জাতীয় সম্পদ হিসেবে খাস পুকুর ও জলাশয় রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। তিনি জানান, সরকারি খতিয়ান অনুযায়ী ঢাকা জেলা ও মহানগরে ১১৩টি খাস পুকুর রয়েছে, যার মধ্যে ৪৪টি প্রথম পর্যায়ে সংস্কারের জন্য চিহ্নিত করা হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) কেরানীগঞ্জে “৪৪টি খাস পুকুর ও জলাশয় সংস্কার প্রকল্প”-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, এসব জলাধারে সীমানা নির্ধারণ, দখলমুক্তকরণ, পুনঃখনন, পাড়বাঁধাই, ওয়াকওয়ে, ঘাট, বেঞ্চ, বৃক্ষরোপণ ও দূষণমুক্তকরণ করা হবে। এর ফলে জলাবদ্ধতা কমবে, বৃষ্টির পানি ধারণক্ষমতা বাড়বে, মৎস্যচাষ ও কৃষি কার্যক্রমে গতি আসবে এবং নগরবাসী পাবে পরিবেশবান্ধব বিনোদনকেন্দ্র

তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় প্রাকৃতিক জলাধার সংরক্ষণ অত্যন্ত জরুরি। দখল ও দূষণে ঢাকা জেলার পুকুরগুলো হুমকিতে রয়েছে—তাই বাকি জলাশয়গুলোর তালিকা করে ধাপে ধাপে পুনর্গঠনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

নিষিদ্ধ পলিথিন প্রসঙ্গে রিজওয়ানা হাসান বলেন, পলিথিন পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি। সরকার ও জনসচেতনতার কারণে এখন বড় দোকানগুলোতে পলিথিন ব্যাগ ব্যবহার কমেছে। নাগরিকদের দায়িত্বশীল আচরণই পরিবেশ রক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সচিব ড. ফারহিনা আহমেদ, বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, জেলা প্রশাসক তানভীর আহমেদ, পুলিশ সুপার মো. আনিসুজ্জামান ও ইউএনও রিনাত ফৌজিয়া।

You may also like

যোগাযোগ

প্রধান কার্যালয়:
৪৩/সি, মায়াকানন, ঢাকা – ১২১৪

ই-মেইল
editor.arthonitibarta@gmail.com
news.arthonitibarta@gmail.com

ওয়েবসাইট
www.arthonitibarta.com

Edtior's Picks

Latest Articles

Developed BY  Netfie.com