বিদায়ী দুই উপদেষ্টার সম্মানে প্রধান উপদেষ্টার মধ্যাহ্নভোজের আয়োজন

0 comments

অর্থনীতি বার্তা | অনলাইন ডেস্ক

বিদায়ী দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

বিদায়ী দুই উপদেষ্টাসহ উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্যদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এর আগে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠক অনুষ্ঠিত হয়।

বুধবার (১০ ডিসেম্বর) পদত্যাগ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম। আসিফ মাহমুদ যুব ও ক্রীড়া, সমবায়, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এবং মাহফুজ আলম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্বে ছিলেন।

দুই উপদেষ্টার পদত্যাগ নির্বাচন কমিশন তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করার কথা।

You may also like

পরিচালনা পরিষদ :

ব্যবস্থাপনা পরিচালক : মোঃ আরফাত ছিদ্দিকী

বাণিজ্যিক সম্পাদক: রিফাত মাহবুব সাকিব

📧 অফিসিয়াল ইমেইল : editor.arthonitibarta@gmail.com 🏢 অস্থায়ী কার্যালয়:  ৪৩/সি, মায়াকানন, ঢাকা – ১২১৪

Edtior's Picks

Latest Articles

Developed BY  Netfie.com