সয়াবিন তেলের দাম লিটারে ৬ টাকা বাড়ল

0 comments

অর্থনীতি বার্তা | অনলাইন ডেস্ক

দেশের বাজারে ফের বাড়ানো হয়েছে সয়াবিন তেলের দাম। প্রতি লিটারে ৬ টাকা বৃদ্ধি করে নতুন দাম ১৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আগামী সোমবার (৮ ডিসেম্বর) থেকে এ দাম কার্যকর হবে।

রোববার (৭ ডিসেম্বর) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অ্যাসোসিয়েশনের নির্বাহী কর্মকর্তা মো. নুরুল ইসলাম মোল্লা স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার ভিত্তিতে এ মূল্য সমন্বয় করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়,

  • বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটারে ৬ টাকা বাড়িয়ে ১৯৫ টাকা করা হয়েছে।

  • খোলা সয়াবিন তেল প্রতি লিটারে ৭ টাকা বাড়িয়ে ১৭৬ টাকা করা হয়েছে।

  • পাম তেল প্রতি লিটারে ১৬ টাকা বৃদ্ধি করে দাম নির্ধারণ করা হয়েছে ১৬৬ টাকা

  • পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেল ৩৩ টাকা বৃদ্ধি পেয়ে নতুন দাম হয়েছে ৯৫৫ টাকা

এতে আরও জানানো হয়, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের মূল্য ওঠানামা এবং আমদানি ব্যয়ের ঊর্ধ্বগতির কারণে দেশীয় বাজারে নতুন দাম সমন্বয় করা জরুরি হয়ে পড়ে। ফলে সোমবার থেকে দেশের সব বাজারে নতুন মূল্য কার্যকর হবে।

You may also like

যোগাযোগ

প্রধান কার্যালয়:
৪৩/সি, মায়াকানন, ঢাকা – ১২১৪

ই-মেইল
editor.arthonitibarta@gmail.com
news.arthonitibarta@gmail.com

ওয়েবসাইট
www.arthonitibarta.com

Edtior's Picks

Latest Articles

Developed BY  Netfie.com