স্বর্ণের দাম ফের বাড়ল, কার্যকর শুক্রবার

0 comments

অর্থনীতি বার্তা | অনলাইন ডেস্ক

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকা

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এ তথ্য জানিয়েছে। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দামের ঊর্ধ্বগতির কারণে স্বর্ণের এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে। আগামীকাল শুক্রবার (১৪ নভেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে।

বাজুস জানিয়েছে, নতুন তালিকা অনুযায়ী—

  • ২২ ক্যারেট স্বর্ণ: ভরি প্রতি ২,১৩,৭১৯ টাকা

  • ২১ ক্যারেট স্বর্ণ: ভরি প্রতি ২,০৪,০০০ টাকা

  • ১৮ ক্যারেট স্বর্ণ: ভরি প্রতি ১,৭৪,৮৫৫ টাকা

  • সনাতন পদ্ধতির স্বর্ণ: ভরি প্রতি ১,৪৫,৫২০ টাকা

এর আগে, গত ১২ নভেম্বর স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ৮ হাজার ৪৭১ টাকা। অর্থাৎ, দুই দিনের ব্যবধানে ভরি প্রতি দাম বেড়েছে ৫ হাজার ২৪৮ টাকা

তবে স্বর্ণের সঙ্গে রৌপ্যের দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমান দামে—

  • ২২ ক্যারেট রৌপ্য: ভরি প্রতি ৪,২৪৬ টাকা

  • ২১ ক্যারেট রৌপ্য: ৪,০৪৭ টাকা

  • ১৮ ক্যারেট রৌপ্য: ৩,৪৭৬ টাকা

  • সনাতন রৌপ্য: ২,৬০১ টাকা

বাজুসের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।

You may also like

যোগাযোগ

প্রধান কার্যালয়:
৪৩/সি, মায়াকানন, ঢাকা – ১২১৪

ই-মেইল
editor.arthonitibarta@gmail.com
news.arthonitibarta@gmail.com

ওয়েবসাইট
www.arthonitibarta.com

Edtior's Picks

Latest Articles

Developed BY  Netfie.com