কুমিল্লায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঘিরে জনস্রোত, মহাসড়কে উৎসবমুখর পরিবেশ

0 comments

অর্থনীতি বার্তা | অনলাইন ডেস্ক

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কুমিল্লা সফরে এসেছেন তারেক রহমান। তাঁর আগমনকে কেন্দ্র করে শনিবার সকাল থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়কের বিভিন্ন এলাকায় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি দেখা যায়।

পথজুড়ে হাজারো মানুষের ঢলে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শনিবার (১৬ মে) সকাল প্রায় ১০টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রীর গাড়িবহর কুমিল্লার মেঘনা-গোমতী সেতু এলাকা অতিক্রম করলে মহাসড়কের দুই পাশে অবস্থান নেওয়া নেতাকর্মীরা স্লোগান, ব্যানার ও ফেস্টুন নিয়ে তাঁকে স্বাগত জানান।

এ সময় পুরো মহাসড়কজুড়ে উৎসুক মানুষের ভিড় ও উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। পরে সকাল ১১টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রীর গাড়িবহর কুমিল্লার নিমসার এলাকায় পৌঁছায়। দুপুর ১২টার পর পদুয়া বাজার বিশ্বরোড এলাকা অতিক্রম করে দুপুর ১টার দিকে নির্ধারিত পথসভাস্থলে পৌঁছান তিনি।

চাঁদপুর সফরের পথে কুমিল্লার বরুড়া উপজেলায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়কের পাশে আয়োজিত এক পথসভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এ সফরকে কেন্দ্র করে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সকাল থেকেই বিভিন্ন পয়েন্টে জড়ো হন।

দাউদকান্দি এলাকায় প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান খন্দকার মারুফ হোসেন। তিনি ডা. খন্দকার মোশাররফ হোসেন-এর পুত্র। তাঁর নেতৃত্বে বিপুলসংখ্যক নেতাকর্মী মহাসড়কের পাশে অবস্থান নেন।

এ ছাড়া ইলিয়টগঞ্জ এলাকায় কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ-এর সমর্থকরাও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। অন্যদিকে নিমসার বাজার এলাকায় হাজী জসিম উদ্দিন-এর সমর্থকদেরও সড়কের পাশে অবস্থান নিতে দেখা যায়।

You may also like

পরিচালনা পরিষদ :

ব্যবস্থাপনা পরিচালক : মোঃ আরফাত ছিদ্দিকী

বাণিজ্যিক সম্পাদক: রিফাত মাহবুব সাকিব

📧 অফিসিয়াল ইমেইল : editor.arthonitibarta@gmail.com 🏢 অস্থায়ী কার্যালয়:  ৪৩/সি, মায়াকানন, ঢাকা – ১২১৪

Edtior's Picks

Latest Articles

Developed BY  Netfie.com