ঈদুল আজহার তারিখ নির্ধারণে কাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভা

0 comments

অর্থনীতি বার্তা | অনলাইন ডেস্ক

পবিত্র ঈদুল আজহা-র তারিখ নির্ধারণে আগামীকাল সোমবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।

রোববার (১৭ মে) ইসলামিক ফাউন্ডেশন-এর জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা এবং ঈদুল আজহার তারিখ নির্ধারণের লক্ষ্যে সোমবার (১৮ মে) সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ

এদিকে দেশের আকাশে কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা জাতীয় চাঁদ দেখা কমিটিকে জানাতে অনুরোধ করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা অথবা নির্ধারিত টেলিফোন নম্বরে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

চাঁদ দেখার তথ্য জানানোর জন্য ফোন নম্বরগুলো হলো: ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ এবং ০২-২২৩৩৮৩৩৯৭।

You may also like

যোগাযোগ

প্রধান কার্যালয়:
৪৩/সি, মায়াকানন, ঢাকা – ১২১৪

ই-মেইল
editor.arthonitibarta@gmail.com
news.arthonitibarta@gmail.com

ওয়েবসাইট
www.arthonitibarta.com

Edtior's Picks

Latest Articles

Developed BY  Netfie.com