রাজধানীতে আবারও ভূমিকম্প অনুভূত

0 comments

অর্থনীতি বার্তা | অনলাইন ডেস্ক

রাজধানীতে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এটির মাত্রা ছিল ৩ দশমিক ৭। শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৬ মিনিটে হালকা এই কম্পন অনুভূত হয়।

ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) প্রাথমিকভাবে ভূমিকম্পের এ তথ্য নিশ্চিত করেছে। সংস্থাটি জানায়, ঢাকাসহ আশপাশের এলাকায় স্বল্পমাত্রার কম্পন ছড়িয়ে পড়ে।

এর আগে শনিবার সকালেই ঢাকার অদূরে নরসিংদীতে আরেকটি ভূকম্পনের উৎপত্তি হয়। সেটির মাত্রা ছিল ৩ দশমিক ৩, যা মৃদু ভূমিকম্প হিসেবে চিহ্নিত করেছে আবহাওয়া অধিদফতর।

ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা (সহকারী আবহাওয়াবিদ) আফরোজা সুলতানা জানান, সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে নরসিংদীর পলাশে উৎপত্তিস্থল নিয়ে এই কম্পনটি রেকর্ড করা হয়। এটি আবহাওয়া অধিদফতরের আগারগাঁও কেন্দ্র থেকে প্রায় ২৯ কিলোমিটার উত্তর-পূর্বে।

তিনি আরও বলেন, “একটি ভূমিকম্প হলে পরবর্তী সময়ে কয়েকটি ছোট কম্পন হওয়া অস্বাভাবিক নয়। আবার বড় ভূমিকম্পের আগেও ছোট ছোট কম্পন দেখা যায়।”

উল্লেখ্য, শুক্রবার (২১ নভেম্বর) নরসিংদীর মাধবদীতে ৫ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী কম্পন অনুভূত হয়, যা শত বছরের মধ্যে দেশের ভেতরে উৎপত্তি হওয়া অন্যতম বড় ভূমিকম্প হিসেবে বিবেচিত হচ্ছে। সকাল ১০টা ৩৮ মিনিটে হওয়া মাঝারি মাত্রার এই কম্পনে রাজধানীসহ দেশের অধিকাংশ অঞ্চল কেঁপে ওঠে।

দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হওয়ায় নাগরিকদের নিরাপত্তা নিয়ে সতর্ক থাকতে বলছেন বিশেষজ্ঞরা।

You may also like

পরিচালনা পরিষদ :

ব্যবস্থাপনা পরিচালক : মোঃ আরফাত ছিদ্দিকী

বাণিজ্যিক সম্পাদক: রিফাত মাহবুব সাকিব

📧 অফিসিয়াল ইমেইল : editor.arthonitibarta@gmail.com 🏢 অস্থায়ী কার্যালয়:  ৪৩/সি, মায়াকানন, ঢাকা – ১২১৪

Edtior's Picks

Latest Articles

Developed BY  Netfie.com