পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা পদায়নের প্রস্তাব দিয়েছেন বিরোধীদলীয় নেতা

0 comments

অনলাইন ডেস্ক | অর্থনীতি বার্তা

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির মো. শফিকুর রহমান তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ মাহমুদুল হাসান–কে মন্ত্রীর পদমর্যাদায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়নের জন্য অনুরোধ জানিয়েছেন। এ বিষয়ে তিনি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান–এর কাছে গত ২২ ফেব্রুয়ারি একটি চিঠি পাঠিয়েছেন।

চিঠিতে বিরোধীদলীয় নেতা উল্লেখ করেন, অধ্যাপক মোহাম্মদ মাহমুদুল হাসান তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দক্ষতার সঙ্গে কূটনৈতিক দায়িত্ব পালন করে যাচ্ছেন। বিভিন্ন দেশের সঙ্গে পারস্পরিক সম্পর্ক উন্নয়নে তার দক্ষতা ও বিস্তৃত পেশাদার নেটওয়ার্ক রয়েছে।

বিরোধীদলীয় নেতার ভাষ্য অনুযায়ী, ওই নেটওয়ার্কের মাধ্যমে তিনি জাতিসংঘ, কমনওয়েলথ, আসিয়ান আঞ্চলিক ফোরাম এবং ইউরোপীয় ইউনিয়ন–সহ এশিয়া, আফ্রিকা, ওশেনিয়া, আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে জামায়াতে ইসলামীর পক্ষে বাংলাদেশ তথা রাষ্ট্রের জন্য দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ভূমিকা রাখতে সক্ষম হয়েছেন।

নিজের পররাষ্ট্র উপদেষ্টাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়নের প্রস্তাবকে ‘নতুন’ ও ‘অভিনব’ বলে উল্লেখ করেছেন শফিকুর রহমান। তার মতে, অধ্যাপক মোহাম্মদ মাহমুদুল হাসানকে পদায়ন করা হলে জাতীয় সংসদে বিরোধী দলের পররাষ্ট্রনীতিসমূহ সরকারের কাছে উপস্থাপন, পর্যালোচনা এবং আন্তর্জাতিক সম্পর্কে ভারসাম্য রক্ষা করা সহজ হবে।

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের কাছে পাঠানো চিঠিতে তিনি লিখেছেন, “ভূরাজনৈতিক গতিশীলতা এবং দেশের পররাষ্ট্রনীতি সমন্বয়ের জন্য এই পদায়নটি সরকারের কাছে বিবেচনার জন্য সুপারিশ করছি।”

তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বিরোধী দলের প্রধানের পাঠানো এই চিঠির বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

You may also like

যোগাযোগ

প্রধান কার্যালয়:
৪৩/সি, মায়াকানন, ঢাকা – ১২১৪

ই-মেইল
editor.arthonitibarta@gmail.com
news.arthonitibarta@gmail.com

ওয়েবসাইট
www.arthonitibarta.com

Edtior's Picks

Latest Articles

Developed BY  Netfie.com