নারী প্রধানকে শক্তিশালী না করলে আগামীর বাংলাদেশ গড়া সম্ভব নয়: আমির খসরু

0 comments

অনলাইন ডেস্ক | অর্থনীতি বার্তা

পরিবারের নারী প্রধানকে অর্থনৈতিকভাবে শক্তিশালী ও আত্মবিশ্বাসী না করলে আগামীর বাংলাদেশ গড়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

মঙ্গলবার (১০ মার্চ) সকালে চট্টগ্রাম-এর চট্টগ্রাম এয়ারপোর্ট উচ্চ বিদ্যালয় মাঠে নগরীর ৪১টি ওয়ার্ডে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশের নারীরা সকাল থেকে রাত পর্যন্ত পরিবারের সব দায়িত্ব পালন করলেও তাদের এই অবদানের যথাযথ মূল্যায়ন আগে কখনো হয়নি। তারেক রহমান ঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির মাধ্যমে পিছিয়ে পড়া পরিবারগুলোর মূল্যায়নের জন্য গৃহকর্ত্রীদের বেছে নেওয়া হয়েছে।

তিনি জানান, এই প্রকল্পের মাধ্যমে প্রতিটি পরিবারের নারী প্রধানের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ২ হাজার ৫০০ টাকা করে দেওয়া হচ্ছে, যা তাদের হাতে একটি অর্থনৈতিক শক্তি তৈরি করবে।

আমির খসরু বলেন, সীমিত সক্ষমতা থাকা সত্ত্বেও জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার এই উদ্যোগ নিয়েছে। এই কার্ড বিতরণ কার্যক্রমে কোনো দলীয়করণের সুযোগ রাখা হয়নি। সরকারি কর্মকর্তারা স্বাধীনভাবে কাজ করে হতদরিদ্র পরিবারগুলোকে চিহ্নিত করেছেন।

তিনি আরও বলেন, সরকার দায়িত্ব নেওয়ার মাত্র এক মাসের মধ্যেই এই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন করে দেখিয়েছে—নেতৃত্ব ঠিক থাকলে সবই সম্ভব।

‘ফ্যামিলি কার্ড’কে একটি স্মার্ট কার্ড হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, ভবিষ্যতে জাতীয় বিভিন্ন সুযোগ-সুবিধা এই কার্ডের মাধ্যমেই প্রদান করা হবে। এছাড়া কৃষকদের কল্যাণে ১২ হাজার কোটি টাকার ঋণ মওকুফ, বিনামূল্যে স্বাস্থ্যসেবা এবং কৃষি কার্ডসহ আরও জনকল্যাণমূলক কর্মসূচি চালু রাখা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, আবু সুফিয়ান, মো. জিয়াউদ্দীন এবং মো. জাহিদুল ইসলাম মিঞাসহ অন্যান্যরা।

প্রথম পর্যায়ে চট্টগ্রাম নগরীর ৫ হাজার ৫৭৫ জন নারী প্রধানের হাতে এই ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হয়েছে।

You may also like

পরিচালনা পরিষদ :

ব্যবস্থাপনা পরিচালক : মোঃ আরফাত ছিদ্দিকী

বাণিজ্যিক সম্পাদক: রিফাত মাহবুব সাকিব

📧 অফিসিয়াল ইমেইল : editor.arthonitibarta@gmail.com 🏢 অস্থায়ী কার্যালয়:  ৪৩/সি, মায়াকানন, ঢাকা – ১২১৪

Edtior's Picks

Latest Articles

Developed BY  Netfie.com