দেশে আবারও কমল সোনার দাম

0 comments

অনলাইন ডেস্ক | অর্থনীতি বার্তা

দেশের বাজারে আবারও কমানো হয়েছে সোনার দাম। আন্তর্জাতিক বাজারে তেজাবি সোনা বা পাকা সোনার দাম কমে যাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দাম শুক্রবার (১৩ মার্চ) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

শুক্রবার বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির এক বৈঠকে সোনার দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ১৫৭ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা

এছাড়া

  • ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ হাজার ১০০ টাকা কমিয়ে ২ লাখ ৫২ হাজার ৮৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

  • ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ হাজার ৮০৮ টাকা কমে হয়েছে ২ লাখ ১৬ হাজার ৭৭৫ টাকা

  • সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৬ হাজার ৯৪৩ টাকা

তবে সোনার দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

বর্তমানে প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে—

  • ২২ ক্যারেট রুপা: ৬ হাজার ৩৫৭ টাকা

  • ২১ ক্যারেট রুপা: ৬ হাজার ৬৫ টাকা

  • ১৮ ক্যারেট রুপা: ৫ হাজার ১৯০ টাকা

  • সনাতন পদ্ধতির রুপা: ৩ হাজার ৯০৭ টাকা

এর আগে বৃহস্পতিবার (১২ মার্চ) দেশের বাজারে সোনার দাম কমানো হয়েছিল। সেদিন ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ৩২৫ টাকা কমিয়ে ২ লাখ ৬৭ হাজার ১০৫ টাকা নির্ধারণ করা হয়।

উল্লেখ্য, গত ২৯ জানুয়ারি দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দাম নির্ধারণ করা হয়। সেদিন এক ধাক্কায় ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৮৬ হাজার ১ টাকা করা হয়, যা ছিল দেশের ইতিহাসে রেকর্ড মূল্য।

You may also like

যোগাযোগ

প্রধান কার্যালয়:
৪৩/সি, মায়াকানন, ঢাকা – ১২১৪

ই-মেইল
editor.arthonitibarta@gmail.com
news.arthonitibarta@gmail.com

ওয়েবসাইট
www.arthonitibarta.com

Edtior's Picks

Latest Articles

Developed BY  Netfie.com