জামায়াত নেতা শাহজাহান চৌধুরীর মন্তব্যে তীব্র প্রতিবাদ পুলিশের

শাহজাহান চৌধুরীর বিতর্কিত মন্তব্য: পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের কড়া বার্তা

0 comments

অর্থনীতি বার্তা | অনলাইন ডেস্ক

জামায়াতে ইসলামীর নেতা শাহজাহান চৌধুরীর “প্রশাসনকে আমাদের আন্ডারে আনা” মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন।

সংগঠনটি বলেছে, এ ধরনের মন্তব্য একটি গণতান্ত্রিক রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে রাজনৈতিকভাবে ব্যবহারের উসকানি দেয়। সোমবার (২৪ নভেম্বর) রাতে এক প্রতিবাদলিপিতে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্যটি ছড়িয়ে পড়ায় বিষয়টি তাদের নজরে এসেছে। তারা মন্তব্যটিকে ‘উচ্চাকাঙ্ক্ষামূলক ও পুলিশের জন্য হেয়প্রতিপন্নকারী’ হিসেবে উল্লেখ করেছে।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী গত শনিবার চট্টগ্রামে এক সমাবেশে প্রশাসন নিয়ে এ মন্তব্য করেন। তার বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রতিবাদলিপিতে বলা হয়েছে, সংবিধান ও আইন অনুযায়ী বাংলাদেশ পুলিশ পরিচালিত হয়। গত ১৭ বছরে পুলিশের কিছু উচ্চাকাঙ্ক্ষী সদস্যকে ব্যবহার করে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠানটির ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করা হয়েছিল, যা জনগণের সঙ্গে পুলিশের দূরত্ব সৃষ্টি করেছিল। তবে ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর পুলিশ আরও নিরপেক্ষ ও পেশাদারভাবে দায়িত্ব পালন করছে।

সংগঠনটি আরও জানিয়েছে, আসন্ন ২০২৬ সালের ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশ কোনো রাজনৈতিক দল বা মতের পক্ষে নয়, বরং নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে। এখন পুলিশ আইন, বিধি এবং জনকল্যাণকে প্রাধান্য দিয়ে কাজ করছে এবং জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করছে।

You may also like

পরিচালনা পরিষদ :

ব্যবস্থাপনা পরিচালক : মোঃ আরফাত ছিদ্দিকী

বাণিজ্যিক সম্পাদক: রিফাত মাহবুব সাকিব

📧 অফিসিয়াল ইমেইল : editor.arthonitibarta@gmail.com 🏢 অস্থায়ী কার্যালয়:  ৪৩/সি, মায়াকানন, ঢাকা – ১২১৪

Edtior's Picks

Latest Articles

Developed BY  Netfie.com