ঈদের দ্বিতীয় দিনেও রাজধানীতে চলছে পশু কোরবানি

0 comments

অর্থনীতি বার্তা | অনলাইন ডেস্ক

ধর্মীয় বিধান অনুযায়ী ঈদের দিনসহ পরবর্তী দুই দিন পর্যন্ত কোরবানি করার সুযোগ থাকায় রাজধানীর বিভিন্ন এলাকায় ঈদের দ্বিতীয় দিনেও পশু কোরবানি দিতে দেখা গেছে। শুক্রবার (২৯ মে) সকাল থেকেই ঢাকার বিভিন্ন মহল্লায় গরু ও ছাগল কোরবানি করতে ব্যস্ত সময় পার করেন নগরবাসী।

রাজধানীবাসীর অনেকেই জানিয়েছেন, পেশাদার কসাইয়ের সংকট এবং ঈদের দিনের অতিরিক্ত ব্যস্ততা এড়াতেই তারা দ্বিতীয় দিনে কোরবানি দিচ্ছেন।

মিরপুরের শেওড়াপাড়ার বাসিন্দা আতিকুর রহমান বলেন,
“প্রতিবছর আমরা ঈদের পরদিন কোরবানি দিই। ঈদের দিন মৌসুমি কসাই দিয়ে কোরবানি করলে তারা মাংস ঠিকমতো কাটতে পারে না। আবার পেশাদার কসাইও সহজে পাওয়া যায় না।”

অন্যদিকে মিরপুরের সেনপাড়ার বাসিন্দা আক্তার হোসেন জানান,
“গতকাল গরু কোরবানি দিয়েছি, আজ ছাগল দিলাম। আমরা নিজেরাই মাংস কাটাকাটি করি। গরু কাটতে সময় বেশি লেগে যাওয়ায় ছাগল আজ কোরবানি দিতে হয়েছে।”

শেওড়াপাড়ার পেশাদার কসাই ফরিদ মিয়া বলেন,
“ঈদের দিন আটটি গরু কেটেছি। আজ চারটি গরু কাটার অর্ডার আছে। ঈদের দিন প্রতি হাজারে ১৫০ থেকে ২০০ টাকা নিয়েছি, আজ নিচ্ছি ১০০ টাকা।”

এদিকে পশু কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে কাজ করছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন। কোরবানির দিন সকাল থেকেই পরিচ্ছন্নতা কর্মীরা নগরীর বিভিন্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছেন।

You may also like

পরিচালনা পরিষদ :

ব্যবস্থাপনা পরিচালক : মোঃ আরফাত ছিদ্দিকী

বাণিজ্যিক সম্পাদক: রিফাত মাহবুব সাকিব

📧 অফিসিয়াল ইমেইল : editor.arthonitibarta@gmail.com 🏢 অস্থায়ী কার্যালয়:  ৪৩/সি, মায়াকানন, ঢাকা – ১২১৪

Edtior's Picks

Latest Articles

Developed BY  Netfie.com