“৫% হাসিল, কিন্তু নেই ন্যূনতম সুবিধা” — ইলিয়াস ব্রাদার্স হাটে ব্যবসায়ীদের ক্ষোভ

0 comments

অর্থনীতি বার্তা | অনলাইন ডেস্ক

চট্টগ্রামের ইলিয়াস ব্রাদার্স গরুর হাট–এ চরম ভোগান্তির অভিযোগ তুলেছেন দূর-দূরান্ত থেকে আসা গরু ব্যবসায়ীরা। তাদের দাবি, কোটি টাকার বেচাকেনা হলেও হাটে নেই ন্যূনতম মানবিক সুবিধা।

ব্যবসায়ীরা জানান, ঘুমানোর নিরাপদ ব্যবস্থা, বিশুদ্ধ পানি, ভালো টয়লেট কিংবা গোসলের সুবিধা না থাকায় খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাতে হচ্ছে। বিশেষ করে বৃষ্টির সময় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।

জামালপুরের শরিষাবাড়ি থেকে আসা এক ব্যাপারী ক্ষোভ প্রকাশ করে বলেন,
“রাস্তার ওপর রাত কাটাতে হচ্ছে। অথচ ৫% হাসিল ঠিকই নিচ্ছে!”

হাটজুড়ে মাইকিং করে “হাসিল না দিলে কুরবানি হবে না” — এমন ঘোষণার অভিযোগও তুলেছেন ব্যবসায়ীরা। এতে ক্ষোভ ও হতাশা বাড়ছে বলে জানান তারা।

ব্যবসায়ীদের দাবি, দ্রুত হাট এলাকায় পর্যাপ্ত ওয়াশরুম, বিশুদ্ধ পানির ব্যবস্থা ও নিরাপদ বিশ্রামস্থল নিশ্চিত করতে হবে।

You may also like

পরিচালনা পরিষদ :

ব্যবস্থাপনা পরিচালক : মোঃ আরফাত ছিদ্দিকী

বাণিজ্যিক সম্পাদক: রিফাত মাহবুব সাকিব

📧 অফিসিয়াল ইমেইল : editor.arthonitibarta@gmail.com 🏢 অস্থায়ী কার্যালয়:  ৪৩/সি, মায়াকানন, ঢাকা – ১২১৪

Edtior's Picks

Latest Articles

Developed BY  Netfie.com