ইছামতি গ্রুপের নতুন দিগন্ত: ইছামতি ইন্ডাস্ট্রি লিমিটেড (ফুড অ্যান্ড কনজ্যুমার)-এর শুভ উদ্বোধন

ইছামতি গ্রুপের নতুন যাত্রা—খাদ্য ও কনজ্যুমার পণ্যে দেশের ঘরে ঘরে পৌঁছানোর প্রত্যয়

0 comments

নিজস্ব প্রতিবেদক:
দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী ইছামতি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ-এর দ্বিতীয় ইউনিট ‘ইছামতি ইন্ডাস্ট্রি লিমিটেড (ফুড অ্যান্ড কনজ্যুমার)’-এর শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) উৎসবমুখর পরিবেশে এই নতুন ইউনিটের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে ইছামতি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আরফাত ছিদ্দিকী-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইনফো বাংলার সম্পাদক ও প্রকাশক কল্যাণ চক্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোলায়মান মঞ্জিলের সাজ্জাদানশীল আশরাফুজ্জামান শাহ আমির ভান্ডারী এবং ইছামতি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মোহাম্মদ হারুন ছিদ্দিকী

সভাপতির বক্তব্যে মোঃ আরফাত ছিদ্দিকী বলেন,

“গ্রাহকদের আস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আধুনিক প্রযুক্তি ও মানসম্মত উৎপাদনের মাধ্যমে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্য বাজারজাত করা আমাদের লক্ষ্য। ইছামতি গ্রুপ সবসময়ই দেশের মানুষের জন্য নিরাপদ ও মানসম্মত পণ্য নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইছামতি ইন্ডাস্ট্রি লিমিটেডের ন্যাশনাল সেলস ম্যানেজার মাইন উদ্দিন সাগর এবং প্রোডাকশন ম্যানেজার মোঃ মোকাররম। তারা বলেন, উন্নত উৎপাদন ব্যবস্থা, কঠোর মান নিয়ন্ত্রণ এবং সুপরিকল্পিত বাজারজাতকরণ কৌশলের মাধ্যমে ইছামতি ইন্ডাস্ট্রি লিমিটেডকে দেশের প্রতিটি ঘরে পৌঁছে দেওয়া হবে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সমৃদ্ধি ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী প্রতিনিধি এবং প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

You may also like

যোগাযোগ

প্রধান কার্যালয়:
৪৩/সি, মায়াকানন, ঢাকা – ১২১৪

ই-মেইল
editor.arthonitibarta@gmail.com
news.arthonitibarta@gmail.com

ওয়েবসাইট
www.arthonitibarta.com

Edtior's Picks

Latest Articles

Developed BY  Netfie.com