ফের রূপালী ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মোস্তফা কামরুস সোবহান

0 comments

অর্থনীতি বার্তা | অনলাইন ডেস্ক

দ্বিতীয় মেয়াদে পুনরায় রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিল্প উদ্যোক্তা মোস্তফা কামরুস সোবহান

বুধবার (১২ নভেম্বর) প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গত ২৯ অক্টোবর রূপালী বিমা ভবনে অনুষ্ঠিত কোম্পানির ২১৭তম বোর্ড সভায় সর্বসম্মতভাবে তাকে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত করা হয়।

প্রথিতযশা শিল্প উদ্যোক্তা ও বিজিএমইএর সাবেক সভাপতি মরহুম মোস্তফা গোলাম কুদ্দুসের একমাত্র পুত্র মোস্তফা কামরুস সোবহান দেশের ব্যবসায়িক অঙ্গনে এক পরিচিত নাম।
তিনি রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং ড্রাগন সুইটার অ্যান্ড স্পিনিং লিমিটেডের প্রতিষ্ঠাতা

বর্তমানে তিনি ড্রাগন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশে উরুগুয়ের সম্মানিত কনসাল হিসেবে দায়িত্ব পালন করছেন।

রূপালী ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ জানিয়েছে, তার পুনর্নিয়োগ কোম্পানির নেতৃত্ব, অগ্রগতি ও ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গির প্রতি আস্থার প্রতিফলন

You may also like

পরিচালনা পরিষদ :

ব্যবস্থাপনা পরিচালক : মোঃ আরফাত ছিদ্দিকী

বাণিজ্যিক সম্পাদক: রিফাত মাহবুব সাকিব

📧 অফিসিয়াল ইমেইল : editor.arthonitibarta@gmail.com 🏢 অস্থায়ী কার্যালয়:  ৪৩/সি, মায়াকানন, ঢাকা – ১২১৪

Edtior's Picks

Latest Articles

Developed BY  Netfie.com