১৬৪ টাকায় সয়াবিন তেল ও ৯৪ টাকায় চিনি কিনবে সরকার

0 comments

অর্থনীতি বার্তা | অনলাইন ডেস্ক

উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে সংযুক্ত আরব আমিরাত ও ইস্তানবুল থেকে ১ লাখ ২০ হাজার লিটার সয়াবিন তেল এবং ১২ হাজার ৫০০ মেট্রিক টন পরিশোধিত চিনি কিনতে যাচ্ছে সরকার।
প্রতি লিটার সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে ১৬৪.২১০ টাকা, আর প্রতি কেজি চিনির দাম ৯৪.৯৪২ টাকা

এই দুই পণ্যে মোট ব্যয় হবে ২৩৭ কোটি ১৩ লাখ ১৯ হাজার ২০০ টাকা

বুধবার (১২ নভেম্বর) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালাহউদ্দিন আহমেদ

বৈঠক সূত্রে জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে উন্মুক্ত আন্তর্জাতিক দরপত্র পদ্ধতিতে ১২ হাজার ৫০০ মেট্রিক টন চিনি ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

সুপারিশকৃত দরদাতা প্রতিষ্ঠান হলো ইস্তানবুলের বেগালতা ড্যানিসমানলিক হিজমেটলেরি এ এস ওমের অবনি এমএইচ ইনোনু সিডি
এই প্রতিষ্ঠান থেকে চিনি কিনতে ব্যয় হবে ৭৮ কোটি ২৫ লাখ ৬৫ হাজার টাকা, যা প্রতি কেজিতে ৯৪.৯৪২ টাকা

অন্যদিকে, বাণিজ্য মন্ত্রণালয়ের অপর একটি প্রস্তাবের প্রেক্ষিতে সরকার সংযুক্ত আরব আমিরাতের ক্রেডেন্টোন এফজেডসিও দ্য প্যালাডিয়াম নামের প্রতিষ্ঠান থেকে ১ লাখ ২০ হাজার লিটার সয়াবিন তেল কিনবে।
এতে ব্যয় হবে ১৫৮ কোটি ৮৭ লাখ ৫৯ হাজার ২০০ টাকা। প্রতি লিটার সয়াবিন তেলের দাম পড়বে ১৬৪.২১০ টাকা

বিশেষজ্ঞরা মনে করছেন, আন্তর্জাতিক বাজারে খাদ্যপণ্যের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে সরকারের এই সিদ্ধান্ত অভ্যন্তরীণ বাজারে সরবরাহ স্থিতিশীল রাখতে সহায়ক হবে, যদিও ক্রয়মূল্য তুলনামূলক বেশি হওয়ায় ভোক্তা পর্যায়ে চাপ বাড়তে পারে।

You may also like

যোগাযোগ

প্রধান কার্যালয়:
৪৩/সি, মায়াকানন, ঢাকা – ১২১৪

ই-মেইল
editor.arthonitibarta@gmail.com
news.arthonitibarta@gmail.com

ওয়েবসাইট
www.arthonitibarta.com

Edtior's Picks

Latest Articles

Developed BY  Netfie.com