দুই-তিন দিনের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে পরিষ্কার জানা যাবে: আসিফ নজরুল

0 comments

অর্থনীতি বার্তা | অনলাইন ডেস্ক

আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাবে, জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল

মঙ্গলবার (১১ নভেম্বর) বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আইন উপদেষ্টা বলেন,

“রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে আমাদের একটি ঐক্যবদ্ধ নির্দেশনা দেবেন—এমন প্রত্যাশা আমরা করেছিলাম। তবে আমরা প্রত্যাশা করেই বসে থাকিনি। নিজেদের মতো করেই কাজ করে যাচ্ছি। জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে আমরা কী পদক্ষেপ গ্রহণ করেছি, তা আগামী তিন-চার দিনের মধ্যেই পরিষ্কারভাবে জানতে পারবেন।”

তিনি আরও বলেন,

“উপদেষ্টা পরিষদের বিভিন্ন পর্যায়ে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। সব রাজনৈতিক দলের প্রত্যাশার প্রতি সমন্বয় ঘটিয়ে দেশের এবং জনগণের স্বার্থে যা করা দরকার, সেটাই আমরা করতে যাচ্ছি।”

You may also like

যোগাযোগ

প্রধান কার্যালয়:
৪৩/সি, মায়াকানন, ঢাকা – ১২১৪

ই-মেইল
editor.arthonitibarta@gmail.com
news.arthonitibarta@gmail.com

ওয়েবসাইট
www.arthonitibarta.com

Edtior's Picks

Latest Articles

Developed BY  Netfie.com