বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া

গণফোরাম ছেড়ে বিএনপিতে রেজা কিবরিয়া

0 comments

অর্থনীতি বার্তা | অনলাইন ডেস্ক

বিএনপিতে যোগ দিয়েছেন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া। তিনি হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন।

বুধবার (৫ নভেম্বর) বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন রেজা কিবরিয়া নিজেই।

২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে বিএনপির ধানের শীষ প্রতীকেই একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

এদিকে, হবিগঞ্জ-১ আসনটি এখনো পর্যন্ত ফাঁকা রেখেছে বিএনপি। দলটি এ আসনে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থী ঘোষণা করেনি।

উল্লেখ্য, রেজা কিবরিয়া গণফোরামের সাধারণ সম্পাদক, গণঅধিকার পরিষদ ও এর বিভক্ত অংশ আমজনতার দল–এর প্রতিষ্ঠাতা আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

You may also like

পরিচালনা পরিষদ :

ব্যবস্থাপনা পরিচালক : মোঃ আরফাত ছিদ্দিকী

বাণিজ্যিক সম্পাদক: রিফাত মাহবুব সাকিব

📧 অফিসিয়াল ইমেইল : editor.arthonitibarta@gmail.com 🏢 অস্থায়ী কার্যালয়:  ৪৩/সি, মায়াকানন, ঢাকা – ১২১৪

Edtior's Picks

Latest Articles

Developed BY  Netfie.com