লেনদেনের শীর্ষে এনসিসি ব্যাংক, চার কার্যদিবসে হাতবদল ১১১ কোটি টাকার শেয়ার

প্রথম প্রান্তিকে ইপিএস বেড়ে ১.১১ টাকা; ২০২৫ সালের জন্য ২১ শতাংশ লভ্যাংশ সুপারিশ

0 comments

অর্থনীতি বার্তা ডেস্ক

পুঁজিবাজারে তালিকাভুক্ত এনসিসি ব্যাংক পিএলসির শেয়ার গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে। সপ্তাহের চার কার্যদিবসে ব্যাংকটির মোট ১১১ কোটি ৩৯ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ডিএসইর মোট সাপ্তাহিক লেনদেনের ২ দশমিক ১৬ শতাংশ।

সপ্তাহ শেষে ব্যাংকটির শেয়ারের সমাপনী দর দাঁড়িয়েছে ১৬ টাকা ৩০ পয়সা।

ব্যাংকটির প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি ২০২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১১ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৯৪ পয়সা (পুনর্মূল্যায়িত)।

এছাড়া ৩১ মার্চ ২০২৬ শেষে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮ টাকা ৪১ পয়সা।

২১ শতাংশ লভ্যাংশ সুপারিশ

৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত হিসাব বছরের জন্য এনসিসি ব্যাংকের পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের ২১ শতাংশ লভ্যাংশ সুপারিশ করেছে। এর মধ্যে ১৭ শতাংশ নগদ এবং ৪ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে।

আলোচ্য বছরে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ২৯ পয়সা, যা আগের হিসাব বছরের ৩ টাকা ৯৪ পয়সার তুলনায় বেশি। একই সময়ে সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য বেড়ে ২৭ টাকা ২০ পয়সায় পৌঁছেছে।

ধারাবাহিকভাবে লভ্যাংশ প্রদান

২০২৪ হিসাব বছরে ব্যাংকটি বিনিয়োগকারীদের ১৩ শতাংশ নগদ লভ্যাংশ দেয়। ওই বছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ২ টাকা ১০ পয়সা এবং শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ২২ টাকা ৩৭ পয়সা।

এর আগে ২০২৩ হিসাব বছরে ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়। সে বছর ব্যাংকটির শেয়ারপ্রতি আয় ছিল ২ টাকা ৭ পয়সা এবং শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়ায় ২১ টাকা ৮২ পয়সা।

২০২২ হিসাব বছরে ব্যাংকটি ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ দেয়। ওই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ২ টাকা ৩৮ পয়সা এবং শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ছিল ২০ টাকা ৮৬ পয়সা (পুনর্মূল্যায়িত)।

শক্তিশালী ঋণমান বজায়

এনসিসি ব্যাংকের সর্বশেষ ক্রেডিট রেটিং দীর্ঘমেয়াদে ‘এএ প্লাস’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-১’ নির্ধারণ করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)।

৩১ ডিসেম্বর ২০২৪ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩১ মার্চ ২০২৫ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং সংশ্লিষ্ট অন্যান্য গুণগত ও পরিমাণগত তথ্যের ভিত্তিতে এ রেটিং দেওয়া হয়েছে।

শেয়ার ধারণের চিত্র

২০০০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া এনসিসি ব্যাংকের অনুমোদিত মূলধন ২ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ১ হাজার ১৫৪ কোটি ৮৪ লাখ টাকা। ব্যাংকটির রিজার্ভে রয়েছে ১ হাজার ৩৭৩ কোটি ১৩ লাখ টাকা।

মোট ১১৫ কোটি ৪৮ লাখ ৪০ হাজার ১৮টি শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে রয়েছে ৪২ দশমিক ১০ শতাংশ। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৩ দশমিক ৯৫ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে ০ দশমিক ০৩ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৩৩ দশমিক ৯২ শতাংশ শেয়ার।

You may also like

যোগাযোগ

প্রধান কার্যালয়:
৪৩/সি, মায়াকানন, ঢাকা – ১২১৪

ই-মেইল
editor.arthonitibarta@gmail.com
news.arthonitibarta@gmail.com

ওয়েবসাইট
www.arthonitibarta.com

Edtior's Picks

Latest Articles

Developed BY  Netfie.com