অর্থনীতি বার্তা ডেস্ক
তথ্যপ্রযুক্তিনির্ভর বিশ্বে ব্যবসা ও সেবাখাতের দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক প্রযুক্তি সমাধান নিয়ে এগিয়ে চলছে ইছামতি গ্রুপ পরিচালিত ইছামতি টেকনোলজি । উদ্ভাবনী প্রযুক্তি, দক্ষ মানবসম্পদ এবং গ্রাহককেন্দ্রিক সেবার মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের ডিজিটাল রূপান্তর প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।
প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ইছামতি টেকনোলজি ওয়েবসাইট ও সফটওয়্যার ডেভেলপমেন্ট, মোবাইল অ্যাপ্লিকেশন নির্মাণ, ডিজিটাল মার্কেটিং, ক্লাউড সেবা, আইটি কনসালটেন্সি এবং প্রযুক্তিভিত্তিক ব্যবসায়িক সমাধান প্রদান করে থাকে। ব্যক্তি উদ্যোক্তা থেকে শুরু করে ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ শিল্পপ্রতিষ্ঠানের জন্য প্রয়োজনভিত্তিক প্রযুক্তি সেবা নিশ্চিত করাই প্রতিষ্ঠানটির অন্যতম লক্ষ্য।
প্রতিষ্ঠানটির স্লোগান “আপনার স্বপ্ন, আমাদের প্রযুক্তি”। এই প্রতিপাদ্যকে সামনে রেখে উদ্ভাবনী চিন্তা ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে নতুন সম্ভাবনা সৃষ্টির লক্ষ্যে কাজ করছে ইছামতি টেকনোলজি লিমিটেড।
ইছামতি গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. আরফাত ছিদ্দিকী বলেন, “বর্তমান বিশ্বে প্রযুক্তিই উন্নয়ন ও অগ্রগতির মূল চালিকাশক্তি। ইছামতি টেকনোলজি লিমিটেডের মাধ্যমে আমরা এমন প্রযুক্তি সেবা নিশ্চিত করতে চাই, যা ব্যক্তি, উদ্যোক্তা ও প্রতিষ্ঠানকে ডিজিটালভাবে আরও সক্ষম করে তুলবে। আমাদের লক্ষ্য শুধু প্রযুক্তি সেবা প্রদান নয়, বরং উদ্ভাবনের মাধ্যমে নতুন সম্ভাবনা সৃষ্টি করা। ‘আপনার স্বপ্ন, আমাদের প্রযুক্তি’— এই অঙ্গীকার নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি।”
তিনি আরও বলেন, “ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রায় অংশীদার হতে এবং তরুণদের প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে ইছামতি টেকনোলজি নিরলসভাবে কাজ করবে। দেশীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়েও বাংলাদেশি প্রযুক্তি সেবার সুনাম ছড়িয়ে দেওয়ার লক্ষ্য আমাদের রয়েছে।”
সংশ্লিষ্টরা জানান, প্রযুক্তি খাতে দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য বাস্তবায়নে অবদান রাখতে প্রতিষ্ঠানটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে। একই সঙ্গে দেশীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও প্রযুক্তি সেবা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মতে, গুণগত মান, পেশাদারিত্ব, স্বচ্ছতা এবং গ্রাহক সন্তুষ্টির ওপর ভিত্তি করেই ভবিষ্যতের পথচলা অব্যাহত থাকবে। প্রযুক্তির শক্তিকে কাজে লাগিয়ে ব্যক্তি ও প্রতিষ্ঠানের স্বপ্ন বাস্তবায়নে নির্ভরযোগ্য অংশীদার হতে চায় ইছামতি টেকনোলজি।
ইছামতি টেকনোলজি — “আপনার স্বপ্ন, আমাদের প্রযুক্তি”।
