জামিনে কারামুক্ত সেলিনা হায়াৎ আইভী

১২ মামলায় জামিনের কাগজপত্র যাচাই শেষে কাশিমপুর কেন্দ্রীয় নারী কারাগার থেকে মুক্তি পেলেন নারায়ণগঞ্জের সাবেক মেয়র।

0 comments

অর্থনীতি বার্তা | অনলাইন ডেস্ক

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাতে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় নারী কারাগার থেকে তিনি মুক্তি লাভ করেন।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, তার বিরুদ্ধে দায়ের হওয়া ১২টি মামলার জামিনসংক্রান্ত কাগজপত্র এবং সর্বশেষ জামিননামা যাচাই-বাছাই শেষে মুক্তির প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

রাত ১০টা ১০ মিনিটে কাশিমপুর কেন্দ্রীয় নারী কারাগার থেকে বের হন সেলিনা হায়াৎ আইভী। এ সময় কারাফটকের বাইরে তার স্বজন, সমর্থক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

সেলিনা হায়াৎ আইভীর মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মুহাম্মদ মোতাহার হোসেন। এছাড়া ঢাকা বিভাগের ডিআইজি (প্রিজন-২) টিপু সুলতানও তার মুক্তির তথ্য নিশ্চিত করেন।

এর আগে বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন সাবেক এই মেয়র। পরবর্তীতে তার বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলায় আদালত থেকে জামিন লাভ করলে মুক্তির আইনি বাধা দূর হয়।

সব ধরনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর বুধবার রাতে তিনি কারামুক্ত হন।

You may also like

যোগাযোগ

প্রধান কার্যালয়:
৪৩/সি, মায়াকানন, ঢাকা – ১২১৪

ই-মেইল
editor.arthonitibarta@gmail.com
news.arthonitibarta@gmail.com

ওয়েবসাইট
www.arthonitibarta.com

Edtior's Picks

Latest Articles

Developed BY  Netfie.com