ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে কাজ করা যাবে না—মার্কিন দূতাবাস

0 comments

অর্থনীতি বার্তা | অনলাইন ডেস্ক

ভিজিটর ভিসায় (বি১/বি২) যুক্তরাষ্ট্রে অবস্থানকালে কোনো ধরনের চাকরি বা পারিশ্রমিকভিত্তিক কাজ করা যাবে না বলে জানিয়েছে মার্কিন দূতাবাস ঢাকা।

শনিবার (২ মে) দূতাবাসের ভিসা সংক্রান্ত এক বার্তায় বলা হয়, ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে থাকাকালে কিছু সীমিত ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করা সম্ভব। এর মধ্যে চুক্তি নিয়ে আলোচনা, দরকষাকষি এবং বিভিন্ন সম্মেলন বা সভায় অংশগ্রহণ অন্তর্ভুক্ত রয়েছে।

তবে বার্তায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়, এ ভিসায় অবস্থান করে যুক্তরাষ্ট্রের কোনো নিয়োগকর্তার জন্য কাজ করা কিংবা সেখানে থেকে পারিশ্রমিক গ্রহণ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ।

যুক্তরাষ্ট্র-এর ভিসা নীতিমালা অনুযায়ী, কর্মসংস্থানমূলক কার্যক্রম পরিচালনার জন্য উপযুক্ত ওয়ার্ক ভিসা গ্রহণ করা বাধ্যতামূলক।

ভিজিটর ভিসার অপব্যবহার রোধ এবং অভিবাসন আইন মেনে চলার বিষয়ে সতর্ক করতেই এ বার্তা দিয়েছে মার্কিন দূতাবাস। সংশ্লিষ্টরা বলছেন, ভিসার শর্ত লঙ্ঘন করলে ভবিষ্যতে ভিসা পাওয়ায় জটিলতা সৃষ্টি হতে পারে।

You may also like

যোগাযোগ

প্রধান কার্যালয়:
৪৩/সি, মায়াকানন, ঢাকা – ১২১৪

ই-মেইল
editor.arthonitibarta@gmail.com
news.arthonitibarta@gmail.com

ওয়েবসাইট
www.arthonitibarta.com

Edtior's Picks

Latest Articles

Developed BY  Netfie.com