সুরমা নদীর দুই পাড়ে উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

0 comments

অর্থনীতি বার্তা | অনলাইন ডেস্ক

প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটের চাঁদনি ঘাট এলাকায় সুরমা নদীর উভয় তীরের সৌন্দর্যবর্ধন ও বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।

শনিবার (০২ মে) সকাল ১১টায় চাঁদনি ঘাট এলাকায় এ প্রকল্পের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির এবং সিলেট সিটি করপোরেশন-এর প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রকল্পটির আওতায় সুরমা নদী-এর দুই তীরে আধুনিক ওয়াকওয়ে, নান্দনিক লাইটিং, সবুজায়ন এবং বন্যা প্রতিরোধী অবকাঠামো গড়ে তোলা হবে। এতে নদী তীরবর্তী এলাকার সৌন্দর্য বৃদ্ধি এবং বন্যা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এর আগে সিলেট সফরের শুরুতে প্রধানমন্ত্রী মহান সুফি সাধক হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন এবং দোয়া মোনাজাতে অংশ নেন।

সুরমা নদী তীরের এই উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলে সিলেটের নগর উন্নয়ন, পর্যটন ও বন্যা ব্যবস্থাপনায় নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

You may also like

যোগাযোগ

প্রধান কার্যালয়:
৪৩/সি, মায়াকানন, ঢাকা – ১২১৪

ই-মেইল
editor.arthonitibarta@gmail.com
news.arthonitibarta@gmail.com

ওয়েবসাইট
www.arthonitibarta.com

Edtior's Picks

Latest Articles

Developed BY  Netfie.com