সেনাপ্রধানের সাথে পাকিস্তান হেভি ইন্ডাস্ট্রিজ ট্যাক্সিলা চেয়ারম্যানের সাক্ষাৎ

0 comments

অর্থনীতি বার্তা | অনলাইন ডেস্ক

পাকিস্তানের হেভি ইন্ডাস্ট্রিজ ট্যাক্সিলার (HIT) চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল শাকির উল্লাহ খাত্তাকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রবিবার (২৩ নভেম্বর) সেনাসদরে অনুষ্ঠিত এই সাক্ষাৎকালে দুই পক্ষ পারস্পরিক কুশল বিনিময় করেন। এছাড়াও তারা দুই দেশের মধ্যে প্রতিরক্ষা খাতে সহযোগিতার বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

সাক্ষাৎটি দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক আরও মজবুত করতে এবং ভবিষ্যতে যৌথ উদ্যোগ, প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহযোগিতার ক্ষেত্রগুলো চিহ্নিত করার উদ্দেশ্য নিয়ে অনুষ্ঠিত হয়।

You may also like

যোগাযোগ

প্রধান কার্যালয়:
৪৩/সি, মায়াকানন, ঢাকা – ১২১৪

ই-মেইল
editor.arthonitibarta@gmail.com
news.arthonitibarta@gmail.com

ওয়েবসাইট
www.arthonitibarta.com

Edtior's Picks

Latest Articles

Developed BY  Netfie.com