বিশ্বকাপের ২৬ সদস্যের দল ঘোষণা করল কানাডা, আছেন ডেভিস

কাতার বিশ্বকাপের ১৩ ফুটবলার ধরে রেখে নতুন ১৩ মুখকে সুযোগ; ইনজুরি কাটিয়ে দলে অধিনায়ক আলফোনসো ডেভিস।

0 comments

ক্রীড়া ডেস্ক | অর্থনীতি বার্তা

ফিফা বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে স্বাগতিক দেশ কানাডা। ঘোষিত দলে ২০২২ কাতার বিশ্বকাপে অংশ নেওয়া ১৩ জন ফুটবলার জায়গা ধরে রেখেছেন। অন্যদিকে বাকি ১৩ জন প্রথমবারের মতো বিশ্বকাপের চূড়ান্ত দলে সুযোগ পেয়েছেন।

প্রধান কোচ জেসে মার্শ ঘোষিত দলে প্রত্যাশিতভাবেই রয়েছেন অধিনায়ক আলফোনসো ডেভিস। ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকলেও বায়ার্ন মিউনিখের এই তারকা ফুটবলারের ওপর আস্থা রেখেছেন কোচিং স্টাফ।

জানা গেছে, কানাডার প্রস্তুতি ক্যাম্পে খুব শিগগিরই সতীর্থদের সঙ্গে যোগ দেবেন ডেভিস। আগামী সোমবার উজবেকিস্তানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে কানাডা। তবে ইনজুরি থেকে পুরোপুরি সেরে না ওঠায় বিশ্বকাপের প্রথম ম্যাচে তার খেলার সম্ভাবনা এখনও অনিশ্চিত।

এবারের স্কোয়াডে কাতার বিশ্বকাপে খেলা বেশ কয়েকজন অভিজ্ঞ ফুটবলারও রয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য জোনাথন ডেভিড, লিয়াম মিলার, স্টিফেন ইউস্তাকিও, জোনাথন ওসোরিও এবং কাইল লারিন।

অন্যদিকে নতুন মুখদের মধ্যে জায়গা পেয়েছেন গোলরক্ষক ম্যাক্সিম ক্রেপো, ডিফেন্ডার মোইসে বোম্বিটো এবং ফরোয়ার্ড তানি ওলুয়াসেয়ী। তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়দের সমন্বয়ে গড়া এই দল নিয়ে বিশ্বকাপে ভালো করার আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

কানাডার বিশ্বকাপ স্কোয়াড

গোলরক্ষক: ম্যাক্সিম ক্রেপো, ওয়েন গুডম্যান, ডেন সেন্ট ক্লেয়ার।

ডিফেন্ডার: মোইসে বোম্বিটো, ডেরেক কর্নিলিয়াস, আলফোনসো ডেভিস, লুক ডি ফুগারোলেস, অ্যালিস্টেয়ার জনস্টন, আলফি জোনস, রিচি লারিয়া, নিকো সিগুর, জোয়েল ওয়াটারম্যান।

মিডফিল্ডার: আলি আহমেদ, তাজন বুকানন, ম্যাথিউ চোইনিয়েরে, স্টিফেন ইউস্তাকিও, মার্সেলো ফ্লোরেস, ইসমায়েল কোনে, লিয়াম মিলার, জোনাথন ওসোরিও, নাথান সালিবা, জ্যাকব শ্যাফেলবার্গ।

ফরোয়ার্ড: জোনাথন ডেভিড, প্রমিস ডেভিড, কাইল লারিন, তানি ওলুয়াসেয়ী।

You may also like

যোগাযোগ

প্রধান কার্যালয়:
৪৩/সি, মায়াকানন, ঢাকা – ১২১৪

ই-মেইল
editor.arthonitibarta@gmail.com
news.arthonitibarta@gmail.com

ওয়েবসাইট
www.arthonitibarta.com

Edtior's Picks

Latest Articles

Developed BY  Netfie.com