বাংলা একাডেমির ‘রবীন্দ্র পুরস্কার ২০২৬’ ঘোষণা

রবীন্দ্রসাহিত্য গবেষণায় নৃপেন্দ্রলাল দাশ, রবীন্দ্রসংগীতে বুলবুল ইসলাম সম্মানিত

0 comments

অর্থনীতি বার্তা | অনলাইন ডেস্ক

বাংলা একাডেমি ‘রবীন্দ্র পুরস্কার ২০২৬’ ঘোষণা করেছে। বৃহস্পতিবার (৭ মে) বাংলা একাডেমির অফিসিয়াল মেইলে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রবীন্দ্রসাহিত্যের গবেষণায় অধ্যাপক নৃপেন্দ্রলাল দাশ এবং রবীন্দ্রসংগীত চর্চায় শিল্পী বুলবুল ইসলাম ‘রবীন্দ্র পুরস্কার ২০২৬’-এ ভূষিত হয়েছেন।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, অর্থাৎ ১১ মে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করা হবে।

বাংলা একাডেমি আয়োজিত অনুষ্ঠানে দেশের সাহিত্য, সংস্কৃতি ও সংগীত অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

রবীন্দ্রচর্চা, গবেষণা ও সংগীতাঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে প্রতিবছর এই সম্মাননা প্রদান করে বাংলা একাডেমি।

You may also like

পরিচালনা পরিষদ :

ব্যবস্থাপনা পরিচালক : মোঃ আরফাত ছিদ্দিকী

বাণিজ্যিক সম্পাদক: রিফাত মাহবুব সাকিব

📧 অফিসিয়াল ইমেইল : editor.arthonitibarta@gmail.com 🏢 অস্থায়ী কার্যালয়:  ৪৩/সি, মায়াকানন, ঢাকা – ১২১৪

Edtior's Picks

Latest Articles

Developed BY  Netfie.com