পুলিশ বাহিনীর সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইল বাংলাদেশ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব

0 comments

অর্থনীতি বার্তা | অনলাইন ডেস্ক

বাংলাদেশ পুলিশ বাহিনীর সক্ষমতা বৃদ্ধি, আধুনিকায়ন এবং আইনশৃঙ্খলা রক্ষায় প্রশিক্ষণ ও কারিগরি সহায়তার জন্য জার্মানি-এর সহযোগিতা চেয়েছে বাংলাদেশ সরকার।

বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দপ্তরে বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ-এর সঙ্গে বৈঠককালে এ সহযোগিতা কামনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

বৈঠকে দুদেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জার্মানি বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার। নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, তৈরি পোশাক শিল্প এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাসহ বিভিন্ন খাতে দেশটি গুরুত্বপূর্ণ সহযোগিতা করে যাচ্ছে।

তিনি বাংলাদেশ পুলিশ বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে জার্মানির প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ বাংলাদেশের সঙ্গে বিভিন্ন খাতে সহযোগিতা আরও বাড়ানোর আশ্বাস দেন। তিনি বলেন, ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও উচ্চমাত্রায় উন্নীত হবে।

বৈঠকের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রদূতকে স্বাগত জানান। অন্যদিকে রাষ্ট্রদূত নতুন দায়িত্ব গ্রহণের জন্য মন্ত্রীকে অভিনন্দন জানান।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন মনজুর মোর্শেদ চৌধুরী, বেগম মিনারা নাজমীন এবং মোহাম্মদ আবুল কালামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

You may also like

পরিচালনা পরিষদ :

ব্যবস্থাপনা পরিচালক : মোঃ আরফাত ছিদ্দিকী

বাণিজ্যিক সম্পাদক: রিফাত মাহবুব সাকিব

📧 অফিসিয়াল ইমেইল : editor.arthonitibarta@gmail.com 🏢 অস্থায়ী কার্যালয়:  ৪৩/সি, মায়াকানন, ঢাকা – ১২১৪

Edtior's Picks

Latest Articles

Developed BY  Netfie.com