বাংলাদেশের পিচ অ্যাম্বাসিডর হিসেবে বিশেষ স্বীকৃতি পেলেন লেখক রিফাত মাহবুব সাকিব

0 comments

অনলাইন ডেস্ক | অর্থনীতি বার্তা

বাংলাদেশের সামাজিক, গবেষণা ও ডকুমেন্টারি অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড–২০২৫ এ “পিচ অ্যাম্বাসেডর অফ বাংলাদেশ” পদে সম্মানিত হয়েছেন বিশিষ্ট ব্যাংকার, লেখক, গবেষক ও ডকো ফিল্ম মেকার রিফাত মাহবুব সাকিব।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁও পর্যটন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ডের পঞ্চম আসর। ব্যবসায়ী, উদ্যোক্তা, সংস্কৃতি, ক্রীড়া, সামাজিক ও মিডিয়া অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে সমাজে গবেষণা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের জন্য তাকে এই সম্মাননায় ভূষিত করা হয়।

লেখক রিফাত মাহবুব সাকিব দীর্ঘদিন ধরে গবেষণামূলক লেখা ও ডকুমেন্টারি নির্মাণের মাধ্যমে সমাজের নানা বাস্তব চিত্র তুলে ধরছেন। তিনি ইতোমধ্যে দেশ ও দেশের বাইরে বিভিন্ন সামাজিক, গবেষণা ও মানবাধিকারমূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে ৮৫টিরও বেশি সম্মাননা ও পদক অর্জন করেছেন। প্রতি বছর একুশে বইমেলায় তার গবেষণাধর্মী বই প্রকাশিত হয়, যা পাঠকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।

অনুষ্ঠানে তার হাতে সম্মাননা তুলে দেন জনপ্রিয় চিত্রনায়ক শাকিল খান, অভিনেতা আজিজুল হাকিম, জিন্নাহ হাকিম এবং কণ্ঠশিল্পী মনির খান।
সম্মাননা গ্রহণকালে রিফাত মাহবুব সাকিব বলেন,
“এই সম্মাননা আমার জন্য এক বিশাল অনুপ্রেরণা। সমাজের দুস্থ ও অবহেলিত মানুষের কল্যাণে আমরা আরও বেশি কাজ চালিয়ে যাব। পারিবারিক শিক্ষা, নৈতিকতা ও সামাজিক সচেতনতা নিয়ে গবেষণামূলক ডকুমেন্টারি চালিয়ে যেতে এই পুরস্কার আমাকে আরও দায়িত্বশীল করে তুলবে।”

তিনি এ অর্জনের কৃতিত্ব মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ বীরশ্রেষ্ঠ সন্তানদের প্রতি উৎসর্গ করেন।

আয়োজকরা জানান, সামাজিক বিভিন্ন সেক্টরে গবেষণা, লেখালেখি ও ডকুমেন্টারি নির্মাণে বিশেষ অবদান রাখার পাশাপাশি বাংলাদেশ পিচ অ্যাম্বাসেডর হিসেবে ভূমিকার জন্যই তাকে এই বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে।

You may also like

পরিচালনা পরিষদ :

ব্যবস্থাপনা পরিচালক : মোঃ আরফাত ছিদ্দিকী

বাণিজ্যিক সম্পাদক: রিফাত মাহবুব সাকিব

📧 অফিসিয়াল ইমেইল : editor.arthonitibarta@gmail.com 🏢 অস্থায়ী কার্যালয়:  ৪৩/সি, মায়াকানন, ঢাকা – ১২১৪

Edtior's Picks

Latest Articles

Developed BY  Netfie.com