নিজস্ব প্রতিবেদক, ঢাকা :
রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘ময়ূরপঙ্খী বিজনেস, এন্টারপ্রেনার, কালচার অ্যান্ড লিডারশিপ সামিট–২০২৬’। ময়ূরপঙ্খী ফাউন্ডেশনের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই সামিটে দেশের বিভিন্ন খাতের সফল উদ্যোক্তা, কর্পোরেট ব্যক্তিত্ব ও বিশিষ্টজনেরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে তরুণ উদ্যোক্তা হিসেবে বিশেষ অবদান রাখায় ইছামতি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ (Ichamoti Group of Industries)–এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আরফাত ছিদ্দীকী–কে সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানের অতিথিবৃন্দের হাত থেকে তিনি এ বিশেষ অ্যাওয়ার্ড গ্রহণ করেন।
সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় মোঃ আরফাত ছিদ্দীকী বলেন,
“যেকোনো স্বীকৃতি কাজের প্রতি দায়বদ্ধতা আরও বাড়িয়ে দেয়। ইছামতি গ্রুপ দেশের শিল্প খাতে ইতিবাচক পরিবর্তন আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই অর্জন আমাদের পুরো টিমের সম্মিলিত পরিশ্রমের স্বীকৃতি।”
অনুষ্ঠানে বক্তারা ব্যবসা, সংস্কৃতি ও নেতৃত্বের সমন্বয়ের মাধ্যমে আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। এ সামিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সসহ দেশের বেশ কয়েকটি স্বনামধন্য প্রতিষ্ঠান সহযোগী হিসেবে যুক্ত ছিল।
