ঐশ্বরিয়াকে বিয়ে করতে চান পাকিস্তানি মুফতি আবদুল কাভি, বিতর্কে তোলপাড় বলিউড–পাকিস্তান

0 comments

অর্থনীতি বার্তা | বিনোদন ডেস্ক

বিতর্কিত মন্তব্যের জেরে প্রায়ই আলোচনায় থাকেন পাকিস্তানি মুফতি আবদুল কাভি। এবার সাবেক বিশ্ব সুন্দরী ও বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করে তিনি নতুন করে সমালোচনার ঝড় তুলেছেন।

সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে তিনি দাবি করেন—অভিষেক বচ্চনের সঙ্গে বিচ্ছেদ হলে ঐশ্বরিয়া নাকি নিজেই তাকে বিয়ের প্রস্তাব পাঠাবেন। তার ভাষায়,
“তাদের দুজনের বিচ্ছেদ হয়ে গেলেই ঐশ্বরিয়া আমাকে বিয়ের প্রস্তাব পাঠাবেন। তবে আমি কখনোই চাই না তাদের বিচ্ছেদ হোক। কিন্তু যদি এমনটি হয়, তাহলে নিশ্চয়ই ঐশ্বরিয়া আমার সঙ্গে যোগাযোগ করবেন।”

ঐশ্বরিয়ার নাম পাল্টে ‘আয়েশা রাই’ রাখার ইচ্ছা

সঞ্চালকের প্রশ্নে মুফতি কাভি আরও বলেন—
“ঐশ্বরিয়াকে ইসলাম ধর্মে দীক্ষিত করব, তার নাম পরিবর্তন করে রাখব ‘আয়েশা রাই’। এরপর বিয়ে করব। এত সুন্দর কেউ যখন নিজের নাম হিসেবে লিখবে ‘আয়েশা রাই’, তখন সেটা দেখে আমার সত্যিই মজা লাগবে।”

তার এই মন্তব্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। বলিউড থেকে পাকিস্তান—সব জায়গায় সমালোচনা শুরু হয়েছে। অনেকেই এটিকে অশোভন, নারীবিদ্বেষী, এবং ইচ্ছাকৃত প্রচারণা হিসেবে অভিহিত করছেন।

এদিকে ঐশ্বরিয়া রাই বচ্চন বা অভিষেক বচ্চনের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

You may also like

যোগাযোগ

প্রধান কার্যালয়:
৪৩/সি, মায়াকানন, ঢাকা – ১২১৪

ই-মেইল
editor.arthonitibarta@gmail.com
news.arthonitibarta@gmail.com

ওয়েবসাইট
www.arthonitibarta.com

Edtior's Picks

Latest Articles

Developed BY  Netfie.com