স্বর্ণের দাম কমলো, ভরিতে সর্বোচ্চ ২,২৫৮ টাকা হ্রাস

0 comments

অর্থনীতি বার্তা | অনলাইন ডেস্ক

দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এবার প্রতি ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ ২ হাজার ২৫৮ টাকা পর্যন্ত কমানো হয়েছে।

মঙ্গলবার (৫ মে) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

সংগঠনটি জানায়, আন্তর্জাতিক বাজারে তেজাবি (পিওর গোল্ড) স্বর্ণের দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারেও এই সমন্বয় আনা হয়েছে।

নতুন স্বর্ণের দাম (প্রতি ভরি)
২২ ক্যারেট: ২,৪০,৩৩৭ টাকা, ২১ ক্যারেট: ২,২৯,৪৩১ টাকা, ১৮ ক্যারেট: ১,৯৬,৬৫৫ টাকা, সনাতন পদ্ধতি: ১,৬০,১৪৭ টাকা

এর আগে সোমবার (৪ মে) ২২ ক্যারেট স্বর্ণের ভরি ছিল ২,৪২,৪৯৫ টাকা।

রুপার দাম অপরিবর্তিত

অন্যদিকে রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। নির্ধারিত দাম অনুযায়ী—

২২ ক্যারেট: ৫,৪৮২ টাকা, ২১ ক্যারেট: ৫,১৯০ টাকা, ১৮ ক্যারেট: ৪,৪৯০ টাকা, সনাতন পদ্ধতি: ৩,৩৮৩ টাকা

বাজুস জানিয়েছে, ভবিষ্যতেও আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্থানীয় বাজারে স্বর্ণের দাম সমন্বয় করা হবে।

You may also like

পরিচালনা পরিষদ :

ব্যবস্থাপনা পরিচালক : মোঃ আরফাত ছিদ্দিকী

বাণিজ্যিক সম্পাদক: রিফাত মাহবুব সাকিব

📧 অফিসিয়াল ইমেইল : editor.arthonitibarta@gmail.com 🏢 অস্থায়ী কার্যালয়:  ৪৩/সি, মায়াকানন, ঢাকা – ১২১৪

Edtior's Picks

Latest Articles

Developed BY  Netfie.com