বাসে আগুন–ককটেল হামলাকারীকে গুলির নির্দেশ ডিএমপি কমিশনারের

0 comments

অর্থনীতি বার্তা | অনলাইন ডেস্ক

রাজধানীতে বাসে আগুন দেওয়া বা পুলিশ–জনগণকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করলে হামলাকারীদের গুলি করার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

রোববার (১৬ নভেম্বর) বিকেলে বেতার বার্তার মাধ্যমে মাঠ-পর্যায়ে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের এ নির্দেশনা দেন তিনি। টহলরত ডিএমপির অপরাধ বিভাগের একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করলেও আনুষ্ঠানিক মন্তব্য করতে রাজি হননি।

তবে বিষয়টি জানতে একাধিকবার যোগাযোগের পর ফোনে ডিএমপি কমিশনার নিজেও নির্দেশনার বিষয়টি স্বীকার করেন

তিনি বলেন, “হ্যাঁ বলেছি। বাসে আগুন দিলে বা পুলিশ–জনগণের গায়ে আগুন দিলে গুলি করে দিতে বলেছি।”

আইনগতভাবে এ নির্দেশনার বৈধতা জানতে চাইলে তিনি জানান, বাংলাদেশ দণ্ডবিধির ৯৬ থেকে ১০৪ ধারায় ব্যক্তিগত প্রতিরক্ষা ও প্রাণ-সম্পদের সুরক্ষায় বল প্রয়োগের যে বিধান রয়েছে, তার মাধ্যমেই এটি সম্পূর্ণভাবে কাভার করা হয়

ডিএমপি কমিশনার আরও বলেন,
“যে কোনো বাসে আগুন দিবে, ককটেল মেরে পুলিশ বা জনগণকে আহত করবে—তুমি গুলি করে দিবা। এই আইন অনুযায়ী আমি শুধু আমার সহকর্মীদের স্মরণ করিয়ে দিয়েছি।”

উল্লেখ্য, দণ্ডবিধির ৯৬ ধারায় বলা আছে—ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগকালে সংঘটিত কোনো কাজ অপরাধ হিসেবে গণ্য হয় না।

You may also like

পরিচালনা পরিষদ :

ব্যবস্থাপনা পরিচালক : মোঃ আরফাত ছিদ্দিকী

বাণিজ্যিক সম্পাদক: রিফাত মাহবুব সাকিব

📧 অফিসিয়াল ইমেইল : editor.arthonitibarta@gmail.com 🏢 অস্থায়ী কার্যালয়:  ৪৩/সি, মায়াকানন, ঢাকা – ১২১৪

Edtior's Picks

Latest Articles

Developed BY  Netfie.com