অর্থনীতি বার্তা | অনলাইন ডেস্ক
ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) স্কুল অব বিজনেস অ্যান্ড অন্ট্রপ্রেনারশিপ (এসবিই) আয়োজিত দুই দিনের আন্তর্জাতিক সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইকোনমিক্স, বিজনেস অ্যান্ড টেকনোলজি ম্যানেজমেন্ট (আইসিইবিটিএম) ২০২৫’ শেষ হয়েছে। ঢাকার ওয়েস্টিন হোটেলে আয়োজিত সম্মেলনটি গতকাল সন্ধ্যায় পুরস্কার প্রদান ও সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়।
এবারের আয়োজনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, মালয়েশিয়া, ভারত, পোল্যান্ড, সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের ১২টিরও বেশি দেশ থেকে প্রায় ৩০০ শিক্ষক, শিক্ষার্থী ও গবেষক অংশগ্রহণ করেন।
সমাপনী পর্বে প্রবন্ধ পুরস্কার
সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইইউবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দিদার এ. হোসেইন, উপাচার্য অধ্যাপক ড. ম. তামিম, উপ–উপাচার্য অধ্যাপক ড. ড্যানিয়েল ডব্লিউ. লুন্ড, এসবিই’র ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. রাইসুল আওয়াল মাহমুদ, সম্মেলনের জেনারেল চেয়ার অধ্যাপক ড. মো. মামুন হাবিব এবং ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) এ কে এম শাহনেওয়াজ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইইউবির ট্রাস্টি ওয়াজিদ আলী খান পন্নী, ট্রাস্টি হুসনে আরা আলী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। সম্মেলনে উপস্থাপিত সেরা ছয়টি প্রবন্ধকে পুরস্কৃত করা হয়।
মূল প্রবন্ধ ও সেশনসমূহ
সম্মেলনের দ্বিতীয় দিনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মালয়েশিয়ার ইউনিভার্সিটি অফ মালয়ার অধ্যাপক ড. রাজাহ রাসিয়াহ এবং পলিসি রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক ড. আহমাদ আহসান।
সেশন চেয়ার ছিলেন আইইউবিএটি’র উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব এবং যুক্তরাজ্যের লিডস ট্রিনিটি ইউনিভার্সিটির ড. বেন বাভেফপেফে।
দিনব্যাপী অনুষ্ঠিত হয় ৩টি প্যারালেল সেশন, যেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান থেকে আগত গবেষকরা ১০৬টি গবেষণাপত্র এবং ১২টি পোস্টার উপস্থাপন করেন। এছাড়া “মিট দ্য জার্নাল এডিটর্স” সেশনে প্রবন্ধকাররা জার্নালের সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করেন।
ইন্ডাস্ট্রি টক ও অ্যাকাডেমিয়া–ইন্ডাস্ট্রি আলোচনা
শিল্পখাতের নেতাদের অংশগ্রহণে ‘ইন্ডাস্ট্রি টক’ এবং ‘অ্যাকাডেমিয়া–ইন্ডাস্ট্রি ডিসকাশন’ শীর্ষক বেশ কয়েকটি আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন—
শিক্ষা ও গবেষণা খাত থেকে:
-
চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এমএম নূরুল আবসার
-
সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম
-
এশিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. শাহজাহান খান
-
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ড. ওয়ারেসুল করিম
-
আইইউবির অধ্যাপক ড. নজরুল ইসলাম
-
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাহবুবুর রহমান
-
যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিজনেস স্কুলের অধ্যাপক ড. জনাথন লিউ
-
যুক্তরাষ্ট্রের ওরেগন স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক ড. ডেরেক ওয়েস্টফল
-
মালয়েশিয়ার ইউসিএসআই ইউনিভার্সিটির অধ্যাপক ড. আকতার হোসেন
-
ইউনিভার্সিটি অফ নটিংহাম মালয়েশিয়ার অধ্যাপক ড. মানিয়াম কালিয়ানান
-
অস্ট্রেলিয়ার কার্টিন ইউনিভার্সিটির অধ্যাপক ড. রুহুল এ সেলিম
-
সংযুক্ত আরব আমিরাতের শারজাহ মেরিটাইম একাডেমির ড. ফেরদৌস সালেহীন
শিল্পখাতের প্রতিনিধি হিসেবে অংশ নেন:
-
রহিম আফরোজের গ্রুপ ডিরেক্টর নিয়াজ রহিম
-
আব্দুল মোনেম গ্রুপের সিইও এ এস এম মাইনউদ্দিন মোনেম
-
এসিআই-এর ব্যবস্থাপনা পরিচালক ড. আরিফ দৌলা
-
কানাডার এমেকা হেনরি ইগসন
-
এনার্জিপ্যাকের রেজওয়ানুল কবীর
-
বিএএফএফএ’র কবীর আহমেদ
-
আব্দুল মোনেম ইকোনমিক জোনের পরিচালক এ. গফুর
বহুজাতিক অংশগ্রহণে প্রাণবন্ত আয়োজন
এই বছরের আইসিইবিটিএম সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষাবিদ, গবেষক, নীতি–নির্ধারক ও শিল্পখাতের বিশেষজ্ঞরা একত্রিত হয়ে অর্থনীতি, ব্যবসা, উদ্ভাবন ও প্রযুক্তি ব্যবস্থাপনা নিয়ে গভীর আলোচনা করেন।
সম্মেলনটি গবেষণা ও জ্ঞানবিনিময়ের একটি বৃহৎ আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে গুরুত্ব অর্জন করেছে।
