বসুন্ধরা গ্রুপের নামে ভুয়া ভিডিও, সতর্ক থাকার পরামর্শ

0 comments

অর্থনীতি বার্তা | অনলাইন ডেস্ক

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে বসুন্ধরা গ্রুপের নামে ভুয়া ভিডিও তৈরি করে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছে একটি প্রতারক চক্র। ভিডিওতে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের মতো করে তৈরি করা একটি এআই ভিডিও ব্যবহার করে সাধারণ মানুষের কাছে বিনিয়োগের আহ্বান জানানো হচ্ছে। শিল্পগোষ্ঠীটি বিষয়টি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও প্রতারণামূলক বলে জানিয়েছে।

সম্প্রতি ‘সাইলেন্ট স্ট্রিটস’ নামে একটি ফেসবুক পেজে পোস্ট করা ভিডিওটিতে দেখা যায়, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের ছদ্মবেশে একজনকে বিভিন্ন লোভনীয় অফার দেখিয়ে বিনিয়োগ করতে আহ্বান জানাতে। ভিডিওটি বাস্তবে কোনোভাবেই বসুন্ধরা গ্রুপের তৈরি নয়—বরং সম্পূর্ণভাবে এআই প্রযুক্তির অপব্যবহার করে তৈরি।

বসুন্ধরা গ্রুপ কর্তৃপক্ষ জানিয়েছে, ভিডিওটিতে প্রদর্শিত সব তথ্য মিথ্যা এবং বিভ্রান্তিকর। এটি সাধারণ মানুষের সঙ্গে আর্থিক প্রতারণা করার উদ্দেশ্যেই ছড়ানো হয়েছে। প্রতিষ্ঠানটি বলেছে, ভুয়া ভিডিওর মাধ্যমে বিনিয়োগ করতে উৎসাহিত করে প্রতারকরা সাধারণের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে।

বসুন্ধরা গ্রুপ সবাইকে সতর্ক করে জানিয়েছে—
এই ধরনের ভিডিও দেখে কোনোভাবেই আর্থিক লেনদেন বা ব্যক্তিগত তথ্য প্রদান করবেন না।
যদি কেউ ইতোমধ্যে এমন কোনো লেনদেনে যুক্ত হয়ে থাকেন বা প্রতারণার আশঙ্কা করেন, তবে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও জানানো হয়, ডিজিটাল প্রতারণা রোধে সবাইকে সচেতন হতে হবে এবং কোনো প্রতিষ্ঠানের নামে বিনিয়োগের আহ্বান দেখলে অবশ্যই সেই তথ্য সরকারি বা যাচাই–বাছাই করা উৎস থেকে নিশ্চিত হতে হবে।

You may also like

যোগাযোগ

প্রধান কার্যালয়:
৪৩/সি, মায়াকানন, ঢাকা – ১২১৪

ই-মেইল
editor.arthonitibarta@gmail.com
news.arthonitibarta@gmail.com

ওয়েবসাইট
www.arthonitibarta.com

Edtior's Picks

Latest Articles

Developed BY  Netfie.com