ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে তালিকাভুক্ত কোম্পানিগুলো জমা দিতে পারবে সব তথ্য

0 comments

অর্থনীতি বার্তা | অনলাইন ডেস্ক

পুঁজিবাজারে আধুনিকায়ন ও স্বচ্ছতা বাড়াতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা ও তত্ত্বাবধানে স্মার্ট সাবমিশন সিস্টেমে (এসএসএস) রেগুলেটরি সাবমিশন মডিউল এবং সিএসই অনবোর্ডিং উদ্বোধন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

এখন থেকে ডিএসই-তালিকাভুক্ত কোম্পানিগুলো মূল্যসংবেদনশীল তথ্য, আর্থিক বিবরণী, রেগুলেটরি রিপোর্টসহ সব ধরনের নথি ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে জমা দিতে পারবে।

ডিজিটাল সাবমিশনের নতুন যুগ

ডিএসইর মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে তালিকাভুক্ত কোম্পানিগুলোর ব্যবস্থাপনা পরিচালক, কোম্পানি সচিব ও প্রধান অর্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখযোগ্য বিষয় হলো—এখন থেকে হার্ড কপি জমা দেওয়ার পদ্ধতি সম্পূর্ণ বাতিল করা হয়েছে। এর ফলে সময়, ব্যয়, নথিজট কমবে এবং তথ্য ব্যবস্থাপনা হবে আরও নিরাপদ, পরিবেশবান্ধব ও গতিশীল।

প্রশিক্ষণ ও প্রযুক্তিগত উন্নয়ন

অনুষ্ঠানের প্রধান অতিথি বিএসইসি কমিশনার মো. সাইফুদ্দিন বলেন, ডিএসইর দুইজন প্রতিনিধি শেনজেন স্টক এক্সচেঞ্জে ১৫ দিনের প্রশিক্ষণ নিয়ে দেশে ফিরে স্থানীয় সিস্টেম উন্নয়নে কাজ করেছেন।
তিনি বলেন, এই ডিজিটাল প্ল্যাটফর্ম নিয়ন্ত্রক সংস্থা, অডিটর এবং অন্যান্য অংশীজনের তথ্য ব্যবহারের দক্ষতা বাড়াবে।

মূল্যসংবেদনশীল তথ্য এখন এক ক্লিকেই

ডিএসই চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেন, এখন থেকে মূল্যসংবেদনশীল তথ্য, আর্থিক প্রতিবেদন ও প্রয়োজনীয় নথি ডিজিটালি জমা দেওয়া যাবে। এটি কোম্পানির কমপ্লায়েন্স গ্যাপ কমাবে এবং ভবিষ্যতে আইপিও ও লিস্টিং প্রক্রিয়াকে আরও গতিশীল করবে।

বিনিয়োগকারী আস্থা পুনর্গঠনে বড় ভূমিকা

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মো. সাঈদ কুতুব বলেন, পুঁজিবাজার ডিজিটালাইজেশনে পিছিয়ে থাকলেও এ উদ্যোগ বিনিয়োগকারীদের আস্থা পুনর্গঠনে বড় ভূমিকা রাখবে। স্বচ্ছতা ও নির্ভরযোগ্য তথ্যপ্রবাহ নিশ্চিত হলে বাজার এগিয়ে যাবে।

স্বচ্ছতা নিশ্চিত করবে নতুন প্ল্যাটফর্ম

এফআরসির নির্বাহী পরিচালক নাবিল জে আহমেদ বলেন, বহু বছর ধরে পুঁজিবাজার ডিজিটালাইজেশনের চ্যালেঞ্জ থাকলেও নতুন এ প্ল্যাটফর্ম আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে বড় অগ্রগতি।

ডিবিএ প্রেসিডেন্ট সাইফুল ইসলাম বলেন, প্ল্যাটফর্মটি ডেটা সংগ্রহ ও সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সঠিকভাবে ব্যবহার করতে পারলে বাজারে স্বচ্ছতা, তথ্যপ্রবাহ ও বিনিয়োগ সিদ্ধান্ত আরও শক্তিশালী হবে।

অনুষ্ঠানে ডিএসইর সহকারী মহাব্যবস্থাপক মো. ররিউল ইসলাম প্রেজেন্টেশনের মাধ্যমে নতুন রেগুলেটরি সাবমিশন মডিউল ও সিএসই অনবোর্ডিংয়ের বিস্তারিত তুলে ধরেন।

You may also like

যোগাযোগ

প্রধান কার্যালয়:
৪৩/সি, মায়াকানন, ঢাকা – ১২১৪

ই-মেইল
editor.arthonitibarta@gmail.com
news.arthonitibarta@gmail.com

ওয়েবসাইট
www.arthonitibarta.com

Edtior's Picks

Latest Articles

Developed BY  Netfie.com