অর্থনীতি বার্তা | অনলাইন ডেস্ক
স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে দেশের বাজারে সোনা ও রূপার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সোমবার (২৫ মে) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
সোমবার সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ১৫৭ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৮ হাজার ১২০ টাকা।
এছাড়া—
- ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা: ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা
- ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা: ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা
- সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা: ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা
সোনার পাশাপাশি রূপার দামও বাড়ানো হয়েছে। নতুন দরে—
- ২২ ক্যারেটের প্রতি ভরি রূপা: ৫ হাজার ৭৭৩ টাকা
- ২১ ক্যারেটের প্রতি ভরি রূপা: ৫ হাজার ৫৪০ টাকা
- ১৮ ক্যারেটের প্রতি ভরি রূপা: ৪ হাজার ৭২৪ টাকা
- সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপা: ৩ হাজার ৫৫৭ টাকা
এর আগে গত ২৩ মে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ১৫৭ টাকা কমিয়ে ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা নির্ধারণ করা হয়েছিল।
বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম ৬৯ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৭ বার দাম বাড়ানো হয়েছে এবং ৩২ বার কমানো হয়েছে।
উল্লেখ্য, গত ২৯ জানুয়ারি দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে পৌঁছায় সোনা। সেদিন ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৮৬ হাজার ১ টাকা।
