7
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় চার ক্যাটাগরির পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোট ২৭টি পদে জনবল নেওয়া হবে। অনলাইনে আবেদন শুরু হয়েছে ২১ মে সকাল ১০টা থেকে, যা চলবে ২০ জুন বিকেল ৪টা পর্যন্ত।
পদসমূহের বিস্তারিত
১. সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
- পদসংখ্যা: ৪টি
- শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি
- অন্যান্য যোগ্যতা:
- কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত
- সাঁটলিপিতে গতি: ইংরেজি ৭০ শব্দ ও বাংলা ৪৫ শব্দ (প্রতি মিনিটে)
- টাইপিং গতি: ইংরেজি ৩০ শব্দ ও বাংলা ২৫ শব্দ
- ই-মেইল, ফ্যাক্স ও ওয়ার্ড প্রসেসিংয়ে দক্ষতা
- বেতনস্কেল: গ্রেড-১৩, ১১,০০০–২৬,৫৯০ টাকা
২. কম্পিউটার অপারেটর
- পদসংখ্যা: ১টি
- শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমান
- অন্যান্য যোগ্যতা:
- বাংলা টাইপিং ২৫ শব্দ
- ইংরেজি টাইপিং ৩০ শব্দ (প্রতি মিনিটে)
- অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে
- বেতনস্কেল: গ্রেড-১৩, ১১,০০০–২৬,৫৯০ টাকা
৩. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
- পদসংখ্যা: ৭টি
- শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস
- অন্যান্য যোগ্যতা:
- কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত
- বাংলা ও ইংরেজিতে টাইপিং গতি ২০ শব্দ
- ই-মেইল, ফ্যাক্স ও ওয়ার্ড প্রসেসিংয়ে দক্ষতা
- বেতনস্কেল: গ্রেড-১৬, ৯,৩০০–২২,৪৯০ টাকা
৪. অফিস সহায়ক
- পদসংখ্যা: ১৫টি
- শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস
- বেতনস্কেল: গ্রেড-২০, ৮,২৫০–২০,০১০ টাকা
বয়সসীমা
১ মে ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে ১ ও ৩ নম্বর পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে: http://moca.teletalk.com.bd
আবেদন ফি
- ১ থেকে ৩ নম্বর পদের জন্য: ১১২ টাকা (সার্ভিস চার্জসহ)
- ৪ নম্বর পদের জন্য: ৫৬ টাকা (সার্ভিস চার্জসহ)
- অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের জন্য সব পদের আবেদন ফি: ৫৬ টাকা
বিস্তারিত বিজ্ঞপ্তি:
নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন http://url-shortener.me/MBZ6
