তারেক রহমানের বক্তব্য শুনে মুগ্ধ পরীমনি

0 comments

বিনোদন ডেস্ক | অর্থনীতি বার্তা

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাজধানীর ৩শ ফুট এলাকার ‘৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে’তে বিএনপি আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে লাখো মানুষের উপস্থিতিতে দেওয়া ভাষণে তিনি বলেন, “রাব্বুল আলামিনের অশেষ রহমতে আজ আমি আমার প্রিয় মাতৃভূমিতে ফিরে আসতে পেরেছি।”

তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। সেই উচ্ছ্বাসের প্রতিফলন দেখা যাচ্ছে শোবিজ অঙ্গণেও। সামাজিক যোগাযোগমাধ্যমে তার বক্তব্যের প্রশংসা করে একাধিক পোস্ট দিয়েছেন বিভিন্ন অঙ্গনের মানুষ। এবার সেই তালিকায় যুক্ত হয়েছেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি।

নিজের ফেসবুক স্ট্যাটাসে পরীমনি জানান, তারেক রহমানের বক্তব্যের একটি নির্দিষ্ট লাইন তাকে গভীরভাবে নাড়া দিয়েছে। তিনি লেখেন, “আজ এ দেশের মানুষ চায়…”—এই কথাটি উচ্চারিত হওয়ার মুহূর্তে তার মনে তীব্র অনুভূতির সৃষ্টি হয়।

পরীমনি তার পোস্টে লেখেন,
“‘আজ এ দেশের মানুষ চায়…’ যখন বললেন, একদম শিরদাঁড়ায় এসে বিঁধল। কী যে এক মুগ্ধতা ছড়িয়ে পড়ল চারদিকে! শান্তি নেমে আসুক সবার জীবনে, আর কিছু চাওয়ার নেই।”

গণসংবর্ধনার বক্তব্যে তারেক রহমান বলেন, “আজ বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায়। তারা গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়। এ দেশের মানুষ চায় যোগ্যতা অনুযায়ী ন্যায্য অধিকার। আজ আমাদের সময় এসেছে সবাই মিলে দেশ গড়ার।”

তারেক রহমানের এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। রাজনীতি থেকে শুরু করে সংস্কৃতি ও বিনোদন অঙ্গনের বিভিন্ন ব্যক্তিত্ব তার বক্তব্যের প্রতিক্রিয়া জানাচ্ছেন বলে জানা গেছে।

You may also like

যোগাযোগ

প্রধান কার্যালয়:
৪৩/সি, মায়াকানন, ঢাকা – ১২১৪

ই-মেইল
editor.arthonitibarta@gmail.com
news.arthonitibarta@gmail.com

ওয়েবসাইট
www.arthonitibarta.com

Edtior's Picks

Latest Articles

Developed BY  Netfie.com