দীর্ঘ ১৭ বছর পর গুলশানের বাড়িতে তারেক রহমান

0 comments

অনলাইন ডেস্ক | অর্থনীতি বার্তা

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে রাজধানীর গুলশানের নিজ বাসভবনে উঠেছেন। দীর্ঘদিন পর তার ফিরে আসায় গুলশান-২ নম্বরের বাড়িটিতে আবারও প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে তিনি লাল-সবুজ রঙের একটি বাস থেকে নেমে গুলশান-২ এলাকার ১৯৬ নম্বর বাড়িতে প্রবেশ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে বাড়িটির চারপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বাড়ির আশপাশে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং অস্থায়ী ছাউনি বসানোসহ অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার সকালে লন্ডন থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফেরেন তারেক রহমান। তাকে বহনকারী বিজি-২০২ ফ্লাইটটি বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দর থেকে সরাসরি তিনি পূর্বাচলের ‘৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে’ (৩০০ ফিট সড়ক) এলাকায় যান, যেখানে বিএনপির উদ্যোগে আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য দেন। সেখানে তিনি নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার মা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে যান। মায়ের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি গুলশানের ১৯৬ নম্বর বাড়িতে ফিরে আসেন।

দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমানের দেশে ফেরা এবং গুলশানের বাসভবনে অবস্থান রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও আগ্রহের সৃষ্টি করেছে।

You may also like

যোগাযোগ

প্রধান কার্যালয়:
৪৩/সি, মায়াকানন, ঢাকা – ১২১৪

ই-মেইল
editor.arthonitibarta@gmail.com
news.arthonitibarta@gmail.com

ওয়েবসাইট
www.arthonitibarta.com

Edtior's Picks

Latest Articles

Developed BY  Netfie.com