জানা গেল রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ

0 comments

অর্থনীতি বার্তা | ইসলামী জীবন

সংযুক্ত আরব আমিরাতে আগামী বছরের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানিয়েছে দেশটির জ্যোতির্বিজ্ঞান বিষয়ক সংস্থা এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি। সংস্থাটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে জানিয়েছেন, ২০২৬ সালে ঈদুল ফিতর ২০ মার্চ, শুক্রবার পড়তে পারে।

শনিবার (১৫ নভেম্বর) গালফ নিউজে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ১৪৪৭ হিজরির রমজান মাসের চাঁদ ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সন্ধ্যায় দেখা যেতে পারে। তবে সেদিন চাঁদ দেখা কিছুটা কঠিন হতে পারে বলেও সতর্ক করেছেন আল জারওয়ান।

জ্যোতির্বৈজ্ঞানিক গণনা অনুযায়ী, রমজান শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)। ধারণা করা হচ্ছে, এ বছর রমজান ৩০ দিন পূর্ণ হবে। সে অনুযায়ী শাওয়াল মাসের প্রথম দিন এবং ঈদুল ফিতর ২০ মার্চ উদযাপিত হতে পারে।

তবে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে চাঁদ দেখার ওপর ভিত্তি করে।

সূত্র : গালফ নিউজ

You may also like

যোগাযোগ

প্রধান কার্যালয়:
৪৩/সি, মায়াকানন, ঢাকা – ১২১৪

ই-মেইল
editor.arthonitibarta@gmail.com
news.arthonitibarta@gmail.com

ওয়েবসাইট
www.arthonitibarta.com

Edtior's Picks

Latest Articles

Developed BY  Netfie.com